Radharaman Das: ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রাধারমণ দাসকে সমস্ত রবিবার বিবৃতি প্রকাশ করে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা করল ইসকন কর্তৃপক্ষ। বিবৃতিতে ইসকন জানিয়েছে, ইসকনের নিজস্ব কিছু নিয়ম-নীতি ও মানদণ্ড রয়েছে।

কলকাতা: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইসকন। রবিবার বিবৃতি প্রকাশ করে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা করল ইসকন কর্তৃপক্ষ। বিবৃতিতে ইসকন জানিয়েছে, ইসকনের নিজস্ব কিছু নিয়ম-নীতি ও মানদণ্ড রয়েছে। গত কয়েক বছর ধরে রাধারমণ দাসকে একাধিকবার সংগঠনের নির্ধারিত নীতি ও প্রক্রিয়া অনুসরণের জন্য অনুরোধ করা হলেও তিনি তা মানেননি। তিনি ইসকনের অবস্থানের পরিপন্থী হয়ে একতরফাভাবে পদক্ষেপ নিয়েছেন এবং নিজের এক্তিয়ারের বাইরের বিষয়েও হস্তক্ষেপ করেছেন।

কেন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হল রাধারমণ দাসকে?

অন্যদিকে, অপসারণ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে ৬-৬টি কারণের কথা উল্লেখ করেছেন রাধারমণ দাস নিজে। এক্স পোস্টে রাধারমণ দাস লিখেছেন, আপাতত, ইসকনের সমস্ত দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপসারণের অন্যতম কারণগুলির মধ্যে অন্যতম হল, বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা ও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। রবিবার ইসকনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, আপাতত কোনও সংবাদমাধ্যম, কোনও সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোথাও, ইসনের প্রতিনিধিত্ব করতে পারবেন না, রাধারমণ দাস। অন্য়দিকে, বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থনে প্রকাশ্যে মতপ্রকাশ করার কারণেও, রাধারমণ দাসকে নিয়ে ইসকন এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে বলে নিজের পোস্টে উল্লেখ করেছেন রাধারমণ। তাছাড়াও, বিজেপি নেত্রী মেনকা গাঁধীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর ঘটনাও কারণ হিসাবে দাবি করেছেন তিনি। 

আরও পড়ুন: Anti Social Activities Bill: আজ আনা হচ্ছে 'গুন্ডাদমন বিল', কোন কোন কাজকে বলা হচ্ছে 'সমাজবিরোধী'? ধরা পড়লে শাস্তিই বা কী?

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

CM Suvendu Adhikari: কিছুদিনের...

Read Next

Weekly Horoscope: লেনদেনে...