We currently don't have news in this language. Please choose another language.
Rajdhani Express : রাতের অন্ধকারে রেললাইনে হাতির পাল, ব্রেক কষলেন রাজধানী এক্সপ্রেসের চালকরা, ভিডিওয় দেখুন পরেরটা
বন্য হাতির পালের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াল রাজধানী এক্সপ্রেস। দুই লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে Northeast Frontier Railway (NFR)। সেই অনুয়ায়ী, রাতের বেলায় রেললাইন পেরোচ্ছিল বেশ কয়েকটি হাতি। তাদের দেখে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেনের সামনে দিয়েই শান্তভাবে হেঁটে পেরিয়ে যেতে দেখা যায় হাতির একটি শাবককে। 12424 রাজধানী এক্সপ্রেসের হেডলাইটে ধরা পড়েছে সমগ্র ঘটনাটি। সেই আলোর মধ্যে নিরাপদে রেললাইন পেরিয়ে চলে যায় হাতির পাল। কয়েকটি অন্ধকারে মিলিয়ে যায় অর্থাৎ ভিডিওয় সেগুলিকে আর দেখা যায়নি।
রেল আধিকারিকরা জানিয়েছেন, অসমের জোরহাট জেলায় টিটাবার ও মারিয়ানি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। ট্রেনের কর্মীরাই রেললাইনে হাতির পালকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষে পরিস্থিতির সামাল দেন।
Alert Loco Pilots Avert Collision, Protect Herd of Wild Elephants!
Demonstrating exceptional alertness, Loco Pilot S.N. Raju and Assistant Loco Pilot R. K. Singh of 12424 Rajdhani Express applied the emergency brake in time, averting a possible collision and ensuring the safe… pic.twitter.com/0E0iYnad62— Northeast Frontier Railway (@RailNf) June 23, 2026
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, “অসাধারণ সতর্কতার পরিচয় দিয়ে ১২৪২৪ রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলট এস.এন. রাজু এবং সহকারী লোকো পাইলট আর.কে. সিং আজ ভোরের দিকে টিটাবর ও মারিয়ানি স্টেশনের মাঝে সময়মতো জরুরি ব্রেক প্রয়োগ করেন। এর ফলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয় এবং বুনো হাতির একটি দলের নিরাপদ পারাপার নিশ্চিত করা যায়।” ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ক্রু সদস্যদের সতর্কতা ও সহমর্মিতার ভূয়সী প্রশংসা করেছেন। বন্যপ্রাণীর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য কয়েকজন সোশ্যাল মিডিয়া ইউজার লোকো-পাইলটদের ‘নায়ক’ হিসেবে অভিহিত করেছেন, আবার অনেকে এমন দায়িত্বশীল কাজের বিষয়টি তুলে ধরার জন্য ভারতীয় রেলের প্রশংসা করেছেন।
অসমে এশীয় হাতি উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করে এবং অনেক রেললাইন বনাঞ্চল ও হাতির চলাচলের পথের (করিডর) মধ্য দিয়ে চলে গেছে। ট্রেনের সঙ্গে হাতির সংঘর্ষের বিষয়টি এই রাজ্যে দীর্ঘকাল ধরে একটি উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। এই ধরনের ঘটনা কমাতে ভারতীয় রেল ও বন বিভাগ বেশ কিছু সংবেদনশীল এলাকায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার