Vaibhav Sooryavanshi brother: একা বৈভবে রক্ষা নেই, ঝড় তুলছে আর্শীবাদও, জুনিয়র সূর্যবংশীর শতরানে চারিদিকে হইচই

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: সদ্যই ভারতের জার্সি হাতে পেয়েছে। বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) আর কয়েক ঘণ্টা পরেই ভারতীয় সিনিয়র দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখার প্রবল সম্ভাবনা। তবে তার আগেই আরেক সূর্যবংশী বিধ্বংসী শতরান হাঁকিয়ে ফেলল।                সূর্যবংশী পরিবারের রক্তে যেন ক্রিকেট।

নয়াদিল্লি: সদ্যই ভারতের জার্সি হাতে পেয়েছে। ভারতের সঙ্গে সফরও করেছে। বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) আর কয়েক ঘণ্টা পরেই ভারতীয় সিনিয়র দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখার প্রবল সম্ভাবনা। তবে তার আগেই আরেক সূর্যবংশী বিধ্বংসী শতরান হাঁকিয়ে ফেলল।               

সূর্যবংশী পরিবারের রক্তে যেন ক্রিকেট। ইতিমধ্যেই নিজের অভাবনীয় প্রতিভায় সকলকে মুগ্ধ করেছে বৈভব। বিস্ময় বালক মাত্র ১৫ বছর বয়সে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে দলে ডাকও পয়েছে। তবে নিজের সোশ্যাল মিডিয়ায় বৈভবকে বুধবার অন্য আরেক তরুণের ছবি শেয়ার করতে দেখা যায়। সেই ক্রিকেটার আর কেউ নয়, বরং বৈভবের ছোট ভাই আশীর্বাদ (Aashirwad Sooryavanshi)।       

নিজের ছোট ভাইয়ের এক ম্যাচের স্কোরকার্ডের ছবি শেয়ার করে ভাইয়ের প্রশাংসই করে বৈভব। সেই স্কোরকার্ডে দেখা যাচ্ছে বৈভবের ভাই আশীর্বাদের নামের পাশে অনবদ্য শতরান। ১০ বছরের আশীর্বাদ ১১৯ বলে ১৬৮ রানের ইনিংস খেলে। তার ইনিংস সাজানো ছিল ১৯টি চার ও ছয়টি ছক্কায়। তার ইনিংসে ভর করেই ঋষভ একাদশ নামক দল ৪০ ওভারের ম্যাচে সাত উইকেটের বিনিময়ে ৩১১ রান তোলে বোর্ডে।                         

ভাইয়ের এহেন ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বৈভব। সোশ্যাল মিডিয়া এক্সে বৈভব ভাইয়ের প্রশংসা করে লেখে, 'আমার ভাই, তোমার জন্য গর্বিত।এভাবেই চমকাও এবং আমাদের সকলকে মুখ উজ্জ্বল কর।' 

 

অবশ্য এই প্রথম নয়, দিনকয়েক আগেও শতরান হাঁকিয়েছিল আশীর্বাদ। সেই সময়ও বৈভব তার ভাইয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।তরুণ তুর্কি বিহারের সমস্তিপুর জেলার স্থানীয় অ্যাকাডেমির হয়ে মাঠে নেমে আশীর্বাদ দুরন্ত সেঞ্চুরি হাঁকাল। নিজের ভাইয়ের ইনিংসে মুগ্ধ বৈভব নিজের সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদের সেঞ্চুরি হাঁকানো ম্যাচের স্কোরকার্ডটি শেয়ার করেন।তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির হয়ে অনেকটা দাদার মতোই ভাইও ব্যাট হাতে ঝড় তোলে। আশীর্বাদ ২০টি চার ও একটি ছক্কার সুবাদে মাত্র ৮৭ বলে ১০৩ রানের ইনিংস খেলে সে। এবার আরও এক শতরানে নজর কাড়ল সে।   

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Abhishek Banerjee :...

Read Next

Rajdhani Express : রাতের...