Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের

Audio Narrative Assistant
Executive Summary
নিউ দিল্লি : আদালতে বড় ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। তাঁকে তিন মাস জেলের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। চেক বাউন্স মামলায় অভিনেতার বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে আদালত।

নিউ দিল্লি : আদালতে বড় ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। তাঁকে তিন মাস জেলের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। চেক বাউন্স মামলায় অভিনেতার বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে আদালত।

রাজপাল যাদবের বিরুদ্ধে মামলা কী ?

২০১০ সালে রাজপাল যাদব তাঁর পরিচালিত প্রথম ছবি 'আতা পাতা লাপাতা'-র জন্য 'মেসার্স মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড'-এর কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ঋণ পরিশোধে ব্যর্থতার অভিযোগ ওঠার পর বিষয়টি দীর্ঘ আইনি লড়াইয়ের রূপ নেয়।

২০১৮ সালের এপ্রিলে, ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধাকে দোষী সাব্যস্ত করে এবং রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড দেয়। ২০১৯ সালের শুরুর দিকে সেশন আদালত সেই রায় বহাল রাখে। এরপর যাদব আবেদন করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।

২০২৪ সালের জুন মাসে হাইকোর্ট তাঁর সাজা সাময়িকভাবে সাসপেন্ড করেন এবং প্রায় ৯ কোটি টাকার বকেয়া অর্থ পরিশোধের জন্য তাঁকে “আন্তরিক ও প্রকৃত পদক্ষেপ” গ্রহণের নির্দেশ দেন। যদিও চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। আদালত উল্লেখ করেন যে, ওই অর্থ পরিশোধের প্রতিশ্রুতি রক্ষায় তিনি বারবার ব্যর্থ হয়েছেন। আত্মসমর্পণের আগে, খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাজপাল। অভিনেতার আত্মসমর্পণের পর, তাঁকে দিল্লির তিহাড় জেলে রাখা হয়। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

West Bengal News Live :...

Read Next

TMC News: তৃণমূল...