We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Live : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনার তদন্তে পদক্ষেপ কলকাতা পুরসভার। ওই ঘটনায় সংশ্লিষ্ট এমপ্যানেলড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার-জিও-টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে তলব। ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ পুরসভার। গোডাউন ভেঙে পড়ার সময় ওই প্রকল্পের দায়িত্ব ছিলেন শান্তনু দত্ত। আগামী কাল দুপুরে কলকাতা পুরসভার সেন্ট্রাল মিউনিসিপ্যাল অফিসে হবে শুনানি। শুনানিতে ভবন ধসের কারণ, দায়িত্ব পালন, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। ব্যাঙ্কের কাছ থেকে লেনদেন সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ
ইতিমধ্যেই আখরুজ্জামানদের বয়ান রেকর্ড করেছে বিধাননগর সাইবার পুলিশ। সেই মামলাতেই আরও অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ বিধাননগর সাইবার পুলিশের।
'তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে'। সেটা প্রত্যাহার করে নেওয়া হবে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'আদালত থেকে রক্ষাকবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল'। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, কী ধরনের আচরণ ? প্রশ্ন আদালতের। 'গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন ?'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য, জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তাঁর মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের।
তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র আসানসোলের সালানপুর এলাকা। গতকাল রাত ৯টা নাগাদ দু'পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে অশান্তি বাধে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীদের একাংশ। পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করেছে তৃণমূল।
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা'। জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ। প্রথম টানেল বোরিং মেশিন 'দুর্গা' তার কাজ শেষ করেছে। এক বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল 'দুর্গা'। West Bengal News
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার