RCB IPL Champion: আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও

Audio Narrative Assistant
Executive Summary
বেঙ্গালুরু: নাগাড়ে দুই বার, ১৮ বছর অপেক্ষার পরে টানা দুই মরশুমে আইপিএলের খেতাব (RCB IPL Champion) জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে দলের খেতাব জয়ের পর ফের একবার সমর্থকদের সেলিব্রেশনের সময় হুলুস্থূল বাধে। বছর আইপিএলে আরসিবির প্রথম খেতাব জয়ের পর দলের বিজয়োল্লাসের সময় কী ঘটেছিল, সেই স্মৃতি এখনও সকলের মনেই তাজা।

বেঙ্গালুরু: নাগাড়ে দুই বার, ১৮ বছর অপেক্ষার পরে টানা দুই মরশুমে আইপিএলের খেতাব (RCB IPL Champion) জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে দলের খেতাব জয়ের পর ফের একবার সমর্থকদের সেলিব্রেশনের সময় হুলুস্থূল বাধে।

গত বছর আইপিএলে আরসিবির প্রথম খেতাব জয়ের পর দলের বিজয়োল্লাসের সময় কী ঘটেছিল, সেই স্মৃতি এখনও সকলের মনেই তাজা। বিজয়োল্লাসে ধাক্কা, হুড়োহুড়ির মাঝে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছিলেন। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছিল। সপ্তাহান্তে আরসিবির নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের পরে ফের একবার বেঙ্গালুরুর ভিন্ন ভিন্ন জায়গায় জয় উদযাপন ঘিরে খানিক অরাজকতা তৈরি হয়।

 

 

অনেক জায়গায়ই মাত্রাতিরিক্ত লোকজন জমায়েত করেন। এক ভাইরাল ভিডিওতে এই ছবিই ধরা পড়ে। তবে সম্ভবত গত বারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুতই কর্ণাকটের পুলিশ এবার পদক্ষেপ নেয়। তারা তড়িঘড়ি সমর্থকদের জটলা ভেঙে দেয়। ফলে কোথাও কোনও দুর্ঘটনার খবর এখনও অবধি তো পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, হয়তো গতবারের ঘটনার স্মৃতি মনে করেই এবারে আইপিএল জয়ের পর আরসিবির তরফে কোনওরকম বিজয়োল্লাস করার পরিকল্পনা করা হয়নি। বাড়তি সতর্কতা হিসেবে এই মরশুমে কোনও বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত থেকে পিছপা হয়েছে দল।

আরও পড়ুন:- ব্যাটে হাতে দুরন্ত, ডান্স ফ্লোরেও অনবদ্য, আইপিএল জয়ের পর বিরাট-অনুষ্কার সেলিব্রেশন ভিডিও ভাইরাল 

নিজেদের সোশ্য়াল মিডিয়ায় বিবৃতিতে আরসিবির তরফে জানানো হয়েছে, 'কী অসাধারণ এক রাত। কী অবিশ্বাস্য অনুভূতি! আরসিবির প্রতিটি সদস্যকে অভিনন্দন। এটি আপনাদের জয়। উদযাপন শুরু হলেও, আসুন আমরা দায়িত্বশীল থাকি। উদযাপনের সেরা উপায় হল প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। স্মৃতিগুলো আবার উপভোগ করুন ও ঘরে বসেই এই বিশেষ মুহূর্তকে উপভোগ করুন। আগামী বছর স্টেডিয়ামে আবার দেখা হবে, টুয়েলভথ ম্যান আর্মি। ততদিন পর্যন্ত আনন্দ ছড়িয়ে দিন ও আমাদের সমর্থন করে যান।'

অর্থাৎ এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়েই আরসিবি ফ্র্যাঞ্চাইজি একট বিষয় পরিষ্কার করে দিয়েছে যে তারা কোনও অনভিপ্রেত ঘটনা আর ঘটুক এমনটা চায় না। বাড়তি সতর্কতা হিসেবেই এবার তাই এই বিজয় শোভাযাত্রা থেকে পিছপা হেঁটেছে তারা। ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে হারিয়ে খেতাব জিতেছিল আরসিবি। আর এবার ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় রজত পাতিদারের দল।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - IPL

Read Previous

Royal Challengers Bengaluru: আইপিএল...

Read Next

RCB IPL Champion: অতীতের...