We currently don't have news in this language. Please choose another language.
Royal Challengers Bengaluru: আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার
আমদাবাদ: সপ্তাহান্তে এক মায়াবী রাতে ফের একবার আইপিএল খেতাব উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হাতে উঠে। মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই মরশুমে আইপিএল খেতাব জিতেছে আরসিবি। তবে এই সাফল্য, উচ্ছ্বাসের আবহেই বড় ধাক্কা। নির্বাসিত হলেন বিরাট কোহলিদের দলের তারকা ক্রিকেটার। কে তিনি?
তিনি আরসিবির তারকা ক্রিকেটার টিম ডেভিড। আইপিএল চ্যাম্পিয়ন (RCB IPL Champion) দলের এই ক্রিকেটারকে ফাইনাল ম্যাচের আইপিএলের তরফে কড়া শাস্তি দেওয়া হল। ডেভিডের ম্য়াচ থেকে প্রাপ্ত বেতনের ৫০ শতাংশ তো কাটা হয়েইছে, পাশাপাশি নিয়মলঙ্ঘন করায় তাঁকে নির্বাসিতও করা হয়েছে। পরের মরশুমের শুরুতে একটি ম্যাচে মাঠে নামতে পারবেন না টিম ডেভিড।
কিন্তু ঠিক কী কারণে টিম ডেভিডকে এত কড়া শাস্তি দেওয়া হল? ডেভিড আইপিএলের নিয়মবিধির ২.৯ ধারায় শাস্তি পেয়েছেন। এই নিয়মবিধি কেউ যদি ম্যাচ রেফারি থেকে খেলোয়াড় বা অন্য যে কোনও তৃতীয় ব্যক্তির দিকে বা বল বা এমন কোনও জিনিস ছোড়েন যাতে অপরজনের ক্ষতি হতে পারে, তাহলে তাঁকে শাস্তি পেতে হয়।
আরও পড়ুন:- আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও
তারকা অজ়ি ক্রিকেটার আইপিএলের ফাইনালে (IPL Final) গুজরাত টাইটান্সের ব্যাটিং ইনিংসের দশম ওভারে এক উইকেট পড়ার পর মাঠে থাকা আম্পায়ার নীতীন মেননের দিকে উত্তেজিতভাবে একটি আইসব্যাগ ছোড়েন। এই ঘটনার জেরেই ম্যাচরেফারি জভগাল শ্রীনাথ টিম ডেভিডকে শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেন। ডেভিড নিজের দোষ এবং শাস্তি, দুইই মেনে নেন।
এটি এ মরশুমের তৃতীয় বড় দোষ। এর আগে আইপিএলের ২০ নম্বর ম্যাচে এক ও ৫৪ নম্বর ম্যাচে লেভেল ১ দোষ করেছিলেন। এরপর আইপিএল ফাইনালের ঘটনার জন্য আরও দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাঁকে। এর জেরে তাঁর মোট ডিমেরিট পয়ন্ট দাঁড়ায় পাঁচ। আইপিএলের নিয়ম অনুযায়ী কেউ যদি পাঁচ ডিমেরিট পয়েন্ট পান, তাহলে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। ডেভিডের ক্ষেত্রেও এমনটাই হল। তিনি এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন। অর্থাৎ পরের মরশুমের আইপিএলের প্রথম ম্য়াচে টিম ডেভিডের খেলার কোনও সম্ভবনা নেই। তিনি সেই ম্য়াচ মিস করতে চলেছেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda