RG Kar News Update: RG কর তদন্তে নয়া মোড়? সোম সকালেই হাসপাতালে CBI-এর টিম! করতে পারেন জিজ্ঞাসাবাদও

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আরজি কর (RG Kar) তদন্তে এবার নতুন মোড়? সোমবার সকালেই আর জি কর মেডিক্য়াল কলেজে এল CBI-এর টিম। মোট ৬ জনের টিম এসে পৌঁছেছে হাসপাতালে।

কলকাতা: আরজি কর (RG Kar) তদন্তে এবার নতুন মোড়? সোমবার সকালেই আর জি কর মেডিক্য়াল কলেজে এল CBI-এর টিম। মোট ৬ জনের টিম এসে পৌঁছেছে হাসপাতালে। সূত্রের খবর, আর জি কর মেডিক্য়ালের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে কথা বলবেন তাঁরা। আজ বেশ কিছু পদাধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন CBI -এর অফিসাররা। আর জি করের ক্যাম্পাসের ভিতরের একাধিক জায়গা এদিন ঘুরে দেখতেও পারেন তাঁরা। ঠিক কী ঘটেছিল আরজি কর হাসপাতালে সেই ভয়াবহ রাতে, সেই তদন্ত করতে ঘটনাস্থল থেকে শুরু করে, হাসপাতালের একাধিক জায়গা ঘুরে দেখতে পারে CBI-এর টিম।

প্রসঙ্গত, এর আগে CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আর জি কর মামলার তদন্তের  নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দেশ দিয়েছিল বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এই মামলার তদন্তে ৩ সদস্যের SIT-ও গঠনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা, রত্না দেবনাথ একাধিকবার বলেছেন যে, তিনি আশান্বিত যে তাঁর মেয়ে বিচার পাবেন। আর আজ, আরজি কর মামলায় CBI-এর অফিসারদের আসা ও জিজ্ঞাসাবাদ করা যেন নতুন আশার সঞ্চার করছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Richa Ghosh: টি-টোয়েন্টি...

Read Next

এখনও পর্যন্ত কত জন...