Road Accident : বাইকে যাওয়ার সময় আচমকা মাথায় পড়ল গাছের ডাল, লুটিয়ে পড়লেন চালক; পরে কোমায়; CCTV-তে ধরা পড়ল ঘটনা

Audio Narrative Assistant
Executive Summary
নিজের মোটর বাইকে চেপে কাজে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওপর থেকে তাঁর মাথায় পড়ে একটি শুকনো ডাল। লেগে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন বাইক চালক।

ভয়াবহ ! নিজের মোটর বাইকে চেপে কাজে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওপর থেকে তাঁর মাথায় পড়ে একটি শুকনো ডাল। মাথায় আঘাত লেগে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন বাইক চালক। দুর্ঘটনার জেরে ওই ব্যক্তি কোমায় চলে গেছেন বলে খবর। 

৫৩ বছরের ওই ব্যক্তির নাম সুরেশ। একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানিতে তিনি কাজ করেন। ফিল্ড ওয়ার্কে বেরিয়ে লোনের টাকা তুলছিলেন তিনি। একের পর এক গ্রাহকের কাছে বাইকে করে যাচ্ছলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুতে গত সন্ধেয় ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। 

সমগ্র ঘটনাটি ধরা পড়েছে এলাকার সি সি টিভি ফুটেজে। সেই ফুটেজ অনুযায়ী, মাথায় হেলমেট ছিল না সুরেশের। তিনি রাস্তার ধার দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি বড়, শুকনো গাছের ডাল রাস্তার পাশের গাছ থেকে তাঁর মাথার ওপর পড়ে। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশপাশের বহু মানুষ সঙ্গে সঙ্গে ছুটে আসেন। রাস্তায় গাড়ি চলাচলও থেমে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন ওই ব্যক্তি। পথচারীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাজাজিনগরে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Pakistan News: শোয়েব...

Read Next

Road Accident : নাবালিকাকে...