Rohit Sharma: স্ট্রেইট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: ইংল্যান্ডের (India vs England ODI) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফিরলেন রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। আর সেই সিরিজে নিঃসন্দেহে হিটম্য়ান গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন ভারতীয় শিবিরে।

মুম্বই: ইংল্যান্ডের (India vs England ODI) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। আর সেই সিরিজে নিঃসন্দেহে হিটম্য়ান গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন ভারতীয় শিবিরে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে খেলেছেন হিটম্যান। এরপর ফের ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে দেখা যাবে রোহিতকে। তার আগে রোহিতের অনুশীলনের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে চেনা ছন্দেই নেটে বোলারদের শাসন করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

৩৯ বছরের রোহিত আগামী বছর বিশ্বকাপে খেলবেন কি না, এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু হিটম্য়ান নিজে কিন্তু বিশ্বকাপে খেলার বিষয়ে আশাবাদী। কেরিয়ারে ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। কিন্তু ওয়ান ডে বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হয়েছিল নিজেদের দেশের মাটিতেই ২০২৩ সালে। তাই অবসরের আগে ওয়ান ডে বিশ্বকাপ জেতার একটা আকাঙ্খা রয়েই গিয়েছে রোহিতের। তাই নিজেকে নিংড়ে দিচ্ছেন। ফিটনেস থেকে শুরু করে ব্যাটিংয়ে নিজের সেরাটা বের করে আনার চেষ্টা করছেন রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে অর্ধশতরানও এসেছিল তাঁর ব্যাটে।

 

সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে রোহিতের অনুশীলনের, সেখানে হিটম্য়ানকে কিন্তু পুরনো মেজাজেই দেখা যাচ্ছে। অনায়াসে স্ট্রেট ড্রাইভ ও কভার ড্রাইভ খেলছেন। চোট সারিয়ে তিনি যে পুরোপুরি ফিট তা বোঝা যাচ্ছে ভিডিও ক্লিপ থেকে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Baruipur Incident :...

Read Next

ICC New Tournament: নতুন টি-২০...