RSS News: ‘সঙ্ঘে ভাল মানুষের সংখ্যা কমছে’, প্রকাশ্যে RSS-এর সমালোচনা কৈলাস বিজয়বর্গীয়র

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সমালোচনা এবার খোদ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। তাঁর মতে, RSS-এ এখন অতিরিক্ত সেই তুলনায় অভাব দেখা দিয়েছে ভাল মানুষের।

নয়াদিল্লি: অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সমালোচনা এবার খোদ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। তাঁর মতে, RSS-এ এখন অতিরিক্ত ভিড় বেড়েছে। সেই তুলনায় অভাব দেখা দিয়েছে ভাল মানুষের। বিজেপি-র বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাসের এমন মন্তব্য নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। (Kailash Vijayvargiya)

ভোপালে একটি প্রকাশ্য অনুষ্ঠানে RSS-কে নিয়ে এমন মন্তব্য করেছেন কৈলাস। তাঁকে বলতে শোনা যায়, “সঙ্ঘে এখন ভিড় বেড়েছে। সংখ্যায় বেড়েছি আমরা, অনেক বড় সংগঠনে পরিণত হয়েছি। সরকারে এখন আধিকারিকই যোগ দেন, বলেন, ‘আমিও পট্টি (মোটা বেল্ট) এবং RSS-এর চাড্ডি (হাফ প্যান্ট) পরেছি। এক আধিকারিক আমাকে বললেন, ‘বাবা সঙ্ঘের জমায়েতে অংশ নিতেন’। আর একজন বললেন, ‘বাবা সঙ্ঘের সভাপতি ছিলেন’। বিজেপি সরকার গড়ার পর সব আধিকারিকরা সঙ্ঘের সমর্থক হয়ে গিয়েছেন।” (RSS News)

যাঁরা এখন স্রোতে গা ভাসিয়ে নিজেদের সঙ্ঘের লোক বলে দাবি করছেন, তাঁরা আসলে সুযোগসন্ধানী, সুবিধাবাদী বলে মত কৈলাসের। তাই সঙ্ঘ আয়তনে বাড়লেও, খারাপ চরিত্রের মানুষজন ঢুকে পড়েছেন বলে দাবি করেন। তাঁর কথায়, “সঙ্ঘে ভাল মানুষের ঘাটতি রয়েছে। সঙ্গে মানুষের ভিড় বেড়েছে, কিন্তু ভাল মানুষের সংখ্যা কমছে। আগে ভাল মানুষরা ছিলেন। সংগঠন বাড়ছে, আদর্শও ছড়িয়ে পড়ছে। কিন্তু ভাল মানুষই যদি না থাকে, তাহলে আদর্শের কী মূল্য থাকে? আমাদের বিষয়টি বিশ্লেষণ করে দেখা উচিত।”

RSS যখন মহাসমারোহে শতবর্ষ উদযাপন করছে, সেই সময় কৈলাসের এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপি-রও। কারণ অতি সম্প্রতিই RSS প্রধান মোহন ভাগবতকে চিঠি লেখেন কর্নাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়ঙ্ক খড়গে। RSS-এর আইনি স্বীকৃতি, তহবিল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন, তথ্য চেয়ে পাঠান। ভাগবত যদিও প্রিয়ঙ্কের চিঠিকে গুরুত্ব দিতে চাননি, তবে RSS কেন আয়কর দেবে না, কেন নথিভুক্তিকরণ হবে না তাদের, সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিরোধীদের তরফ থেকে। তাই কৈলাসের মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। 

কংগ্রেসও এ নিয়ে মুখ খুলেছে। দলের নেতা কেকে মিশ্রের মতে, কৈলাসের মন্তব্যে কোথাও না কোথাও সত্য। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি আধিকারিকরাও রং বদলান বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর মতে, এখন যা পরিস্থিতি, তাতে অফিসাররা RSS-এ যোগ দিতেও পারেন। তবে শুধু বিরোধী দল কংগ্রেসই নয়, বিজেপি-র অন্দরেও কৈলাসের মন্তব্য নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। কিছু দিন আগেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “এখানে রাস্তা তৈরি হচ্ছে। হিন্দু এবং মুসলিম, উভয়েরই বাস এখানে। মুসলিমদের অনেকে আমাদের কাফির বলেন। আমরা কাফির হলে, আমাদের তৈরি করা রাস্তার উপর দিয়ে হাঁটা উচিত নয় ওদের। লাডলী বহেনা অথবা লাডলী লক্ষ্মী প্রকল্পের আওতায় টাকাও নেওয়া উচিত নয়।”

এক বার বা দু’বার নন বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য় পরিচিত কৈলাস। ২০২৩ সালে ইন্দৌরের একটি অনুষ্ঠানে মেয়েদের পোশাক নিয়ে তির্যক মন্তব্য করেন তিনি। মহিলাদের শূর্পনখার সঙ্গে তুলনা করেন। ২০২৫ সালে মেয়েদের ‘সাহসী’ পোশাকের সমালোচনা করে, তাঁদের সঙ্গে ছবি তুলতেও অসম্মত হন। ‘লভ জিহাদ’, তাজমহল নিয়েও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। 

আরও পড়ুন: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Sheikh Hasina Returning to Bangladesh:...

Read Next

Samik Bhattacharya: 'আপনি...