Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) পরে, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে সাক্ষাৎ, প্রযোজক, অভিনেতা অনুপম খেরের (Anupam Kher)। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা। রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রী ও অভিনেতা অনুপম খেরের সঙ্গে, এমনটাই সূত্রের খবর।

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) পরে, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে সাক্ষাৎ, প্রযোজক, অভিনেতা অনুপম খেরের (Anupam Kher)। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা। রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রী ও অভিনেতা অনুপম খেরের সঙ্গে, এমনটাই সূত্রের খবর। আর তারপরেই, শুক্রবার কলকাতা PWD টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা, প্রযোজক। শমীক ভট্টাচার্য বারে বারেই বলেছিলেন, নাটক, সিনেমা ইত্যাদি একাধিক বিষয় নিয়ে তাঁর আগ্রহ রয়েছে। তবে এদিন, বিজেপির রাজ্য সভাপতি এবং অনুপম খেরের সঙ্গের কথায় উঠে এল রাজনীতির প্রসঙ্গই। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, শমীক ভট্টাচার্য্য নিজেই। 

'অনুপম খেরের মাথায় চুল উঠতে পারে', বলেছিলেন শমীক ভট্টাচার্য! এবার খোদ অভিনেতাকে সেই মন্তব্যের কারণ বললেন!

বিজেপির রাজ্য সভাপতি যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে অনুপম খেরকে বলতে শোনা যাচ্ছে, 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে আর তৃণমূল ফিরবে না। আমি কিন্তু ওই কথাটায় বেশ মজাই পেয়েছি।' উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, 'সেই সময়ে নির্বাচনের আবহ। মানুষের কাছে এমন কিছু বলতে হয়, যেটা মানুষ সহজে বুঝতে পারেন। একঘেয়ে রাজনৈতিক কথা শুনতে শুনতে তো মানুষ বিরক্ত হয়ে যান। সেই সময়ে, এইরকম মজার কোনো কথা বললে, মানুষ আনন্দ পান। আর অনুপম খেরের মতো চরিত্রকে তো গোটা ভারত চেনে। পশ্চিমবঙ্গের ছোটরাও তো অনুপম খেরকে চেনে। বাংলায় অনেক অনুরাগীও রয়েছে। আপনার সব সিনেমাই তাঁরা দেখেন। তাই আপনার নাম নিতেই, আপনার মুখটা সবার চোখের সামনে ভেসে ওঠে..'

উত্তরে অনুপম খের বলেন, ' আমার কিন্তু বিষয়টা বেশ ভাল লেগেছে। আমি তো প্রার্থনা করব, আমার মাথায় নতুন করে চুল না উঠুক।' এতে হাসতে হাসতে শমীক ভট্টাচার্য বলেন, 'সেটা অন্য কথা। কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম যে, আকাশ মাটিতে নেমে আসতে পারে, মাটি আকাশে উঠে যেতে পারে। রাইটার্স বিল্ডিংয়ে গঙ্গার জল ঢুকে যেতে পারে। অনুমপ খেরের মাথায় আবার চুল উঠতেও পারে, কিন্তু চতুর্থবার আর তৃণমূল সরকার ক্ষমতায় আসবে না। সেটা আর হয়নি।' অনুপম খের বলেন, 'সেটা ভাল হয়েছে, আপনাকে অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি ভাল থাকুন। ভালভাবে দায়িত্ব পালন করুন। আপনার সঙ্গে এই যে অল্প একটু সময় কাটানোর সুযোগ পেলাম, তাতে অনেক জ্ঞানের কথা আপনি শোনালেন, খুব ভাল লাগল। ভাল থাকবেন।'

আরও পড়ুন: Taratala Collapse: 'গোডাউন কাঁপছিল, ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, ভয় করছে! কিন্তু...', ভয়াবহ অভিজ্ঞতা তারাতলায় আক্রান্ত এক শ্রমিকের

 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

RSS News: ‘সঙ্ঘে ভাল...

Read Next

Railway New Rules: মহিলা...