We currently don't have news in this language. Please choose another language.
Saayoni Ghosh: 'সব জেনে যাবেন, আমি শুধু নিজের লোকেদের কাছেই...', প্রথমবার মুখ খুললেন সায়নী ঘোষ! কী বললেন?
কলকাতা: আজই দিল্লিতে ফের তৃণমূলের 'বিদ্রোহী' ব্লক বৈঠক, আগামীকালই স্পিকারের সঙ্গে দেখা করার কথা, দেব (Dev), সায়নী ঘোষ (Saayoni Ghosh), কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক তৃণমূল সাংসদেরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে, NDA-তে যুক্ত হয়ে চেয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের ১৯ জনের স্বাক্ষর। গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আর আজ, দিল্লিতে গেলেন, দেব, সায়নী সহ একাধিক তৃণমূল সাংসদেরা।
দিল্লি বিমানবন্দরে প্রথমবার মুখ খুললেন সায়নী, কী বললেন?
এর আগে, কলকাতা বিমানবন্দরে মুখ ঢেকে দেখা গিয়েছিল সায়নী ঘোষকে। মাস্ক দিয়ে ঢাকা মুখ এবং টুপির আড়ালেই বিমানবন্দর ছেড়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি। তবে এদিন, নয়াদিল্লি বিমানবন্দরে, ব্লক বৈঠকে যোগ দিতে যাওয়ার সময়ে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সায়নী ঘোষ। এদিন সংবাদমাধ্যম তাঁকে দলবদল, NDA-কে সমর্থন করা এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সব জেনে যাবেন। যখন বলার সময় আসবে, সব বলে দেব। আপনাদের জবাব দেব না, শুধু নিজের ক্ষেত্রের লোকেদের কাছেই বলব। আমার আওয়াজ সবার কাছেই পৌঁছবে, সঠিক সময়ে।' এর বাইরে, আর কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি সায়নী। বাকি সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি গাড়িতে উঠে পড়েন।
তাসের ঘর তৃণমূল, সংসদীয় দলে বাড়ছে 'বিদ্রোহী'র সংখ্যা? আজই দিল্লিতে ফের বৈঠক করবেন তৃণমূলের 'বিদ্রোহী' ব্লক। আমাদের সংখ্যা ২০ থেকে ২২ হচ্ছে, তৃণমূলের 'বিদ্রোহী' ব্লকের বৈঠকের আগে দাবি কাকলির। আজ দিল্লিতে ফের বৈঠক করবেন, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন, কাকলি, মালা, সায়নী, দেব, জুন, বাপি হালদাররা। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে যে, মমতা ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও নাম লিখেয়েছেন, 'বিদ্রোহী' ব্লকে। গতকাল ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পর অমিত শাহের সঙ্গে দেখা করেন সুদীপ। ইঙ্গিত পাওয়া গিয়েছে, আজ সন্ধের মধ্যেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে ছবিটা। এখন শুধু সময়ের অপেক্ষা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda