We currently don't have news in this language. Please choose another language.
Samik Bhattacharya News: 'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ছাড়ার পর রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল কোনওদিনই কোনও রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল। নীতি ছিল দুর্নীতি। তৃণমূলের ভিত্তিই ছিল কাটমানি। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মর্ডান ইসলামিক হিস্ট্রির সিলেবাসে। এর বাইরে আর তৃণমূলের অস্তিত্ব থাকবে না।'
পড়ুন আরও খবর - চন্দ্রিমা ভট্টাচার্য আজ কালীঘাট তৃণমূল ছেড়েছেন। এদিন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে বলেন, 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন'।'সাহস থাকলে বিজেপিতে যোগ দিন'। বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত'। 'প্রতীক নিয়ে কিছু যায় আসে না'। 'আমার কণ্ঠরোধ করতে পারবে না'। 'অনেকে বেইমানি করে দল ছেড়েছেন'। 'মনোনয়নপত্রে আমার সই ছিল বলেই আপনারা জিতেছেন'। 'বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি'। 'ভ্যানিশ কুমারকে দিয়ে প্রতীক কাড়লেও কণ্ঠরোধ করতে পারবে না'। 'তৃণমূলের সম্পত্তি কেউ লুঠ করতে পারবে না'। 'আমাদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না'। 'আপনারা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা লাগাচ্ছেন'। 'বাড়িতে তালা দিতে পারবেন, মানুষের হৃদয়ে তালা ঝোলাতে পারবেন না'। 'অনেক দিন থেকেই চন্দ্রিমা বলছিল, পদত্যাগ করবে'। 'ওঁর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে'। চন্দ্রিমা ভট্টাচার্যর পদত্যাগ নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'বেইমানি করে লাগেজ নিয়ে বিজেপির কথায় দলত্যাগ'। 'ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ?'। 'তৃণমূলের বেইমানদের সঙ্গে নিয়ে পার্টি অফিস দখল'।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda