We currently don't have news in this language. Please choose another language.
Rs 200 Note : আসল ভেবে নকল ২০০ টাকার নোট নিচ্ছেন ? কীভাবে চিনবেন কোনটা ঠিক ? রইল ৭ উপায়
Fake 200 Note Identify Tips : আমাদের সঙ্গে অনেক সময় ঘটে থাকে এই ঘটনা। যেখানে আসল ভেবে নকল নোট (Fake Note) নিয়ে নিই আমরা। অনেক ক্ষেত্রে কেউ আমাদের ভাঁজ কার নোট দিয়ে দেয়। না দেখে না নিয়ে নিই আমরা। পরে যার ফল ভোগ করতে হয় আমাদের। গ্রাহকদের এই সমস্যার কথা চিন্তা করে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নিয়েছে বড় উদ্যোগ। নকল নোট চিনতে এই ৭ পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে রয়েছে সবকিছু
নকল নোট চেনার ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে আসল নোট চেনার পরামর্শ। এখানেই ২০০ টাকার আসল নোট চিনতে ৭টি টিপস দিয়েছে RBI । এর মাধ্যমে সহজেই এই নোটগুলি নকল কিনা চিনতে পারবেন আপনি। এখানে রইল সাতটি পরামর্শ।
কীভাবে চিনবেন আসল ২০০ টাকার নোট
১ মনে রাখবেন, ২০০ টাকার নোটের নীচের বাঁ দিকে একটি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট অংশ রয়েছে, যার ওপর '200' সংখ্যাটি লেখা আছে। আপনি আলোর উল্টোদিকে নোটটি ধরলে এটি স্পষ্টভাবে দেখা যায়।
২ নোট চেনার ক্ষেত্রে এটি দেখে নেবেন, ২০০ টাকার নোটে দেবনাগরী (হিন্দি) সংখ্যায়ও '200' লেখা রয়েছে।
৩ আসল ২০০ টাকার নোটের সামনের দিকে মাঝে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে।
৪ নোটের ডান দিকে গভর্নরের স্বাক্ষর, গ্যারান্টি ক্লজ ও আরবিআই RBI-এর লোগো রয়েছে।
৫ নোটের উপরের বাঁ দিকে সংখ্যার একটি প্যানেল রয়েছে, যেখানে সংখ্যাগুলি ছোট থেকে বড় আকারে লেখা আছে।
৬ ২০০ টাকার নোটের নীচের ডান দিকেও একটি নম্বর প্যানেল রয়েছে, যেখানে সংখ্যাগুলি ছোট থেকে বড় আকারে লেখা রয়েছে।
৭ নোটের নীচের ডান দিকে অশোক স্তম্ভের প্রতীকও (জাতীয় প্রতীক) মুদ্রিত রয়েছে।
হাতে নোট এলেই করুন এই কাজগুলি
এবার থেকে মনে করে, যখনই আপনার হাতে কোনও ২০০ টাকার নোট আসবে, প্রথমে সেটি নকল বলে সন্দেহ হলেই এই পরীক্ষাগুলি করুন। এই সাতটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যাচাই করে নিলেই আসল নোট সব সময় আপনার কাছে থাকবে। এটি আপনাকে যেকোনও ধরনের প্রতারণা থেকেও রক্ষা করবে। এমনকী শপিং মল বা কোনও বড় দোকান থেকেও টাকা নওয়ার পর একবার ভালোভাবে দেখে নিন নোটগুলি।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী মোদি করেন এখানে ইনভেস্ট, কত টাকা আসে মাসে ?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত