Serena Williams: চার বছর পর পেশাদার টেনিসে ফিরেও উইম্বলডনের প্রথম রাউন্ডেই হার সেরেনার

Audio Narrative Assistant
Executive Summary
নিউ ইয়র্ক: পেশাদার টেনিসে ফিরেছিলেন চার বছর পর। চেয়েছিলেন বিশ্বকে প্রমাণ করতে যে এখনও তিনি ফুরিয়ে যাননি। সত্যিই তিনি যে ফুরিয়ে যাননি তার নিদর্শন দেখালেন গোটা ম্য়াচেই।

নিউ ইয়র্ক: পেশাদার টেনিসে ফিরেছিলেন চার বছর পর। চেয়েছিলেন বিশ্বকে প্রমাণ করতে যে এখনও তিনি ফুরিয়ে যাননি। সত্যিই তিনি যে ফুরিয়ে যাননি তার নিদর্শন দেখালেন গোটা ম্য়াচেই। তিন গেমের লড়াইয়ে প্রথম রাউন্ডে যদিও হাঁটুর বয়সি প্রতিদ্বন্দ্বী ২০ বছর বয়সি অস্ট্রেলিয়া মায়া জয়েন্টের বিরুদ্ধে হেরে যেতে হল আমেরিকান টেনিস ক্য়ুইন সেরেনা উইলিয়ামসকে (Serena Williams)। তিনি ম্যাচ হারলেন ৩-৬, ৭-৬ (৮-৬), ৩-৬ ব্যবধানে।

প্রথম গেমে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল দীর্ঘদিন পরে গ্র্যান্ডস্লাম খেলতে নামা সেরেনাকে। সেই গেমে ৩-৬ ব্যবধানে হেরে যান তিনি। কিন্তু দ্রুত খেলায় ফিরে আসেন। দ্বিতীয় গেমেই পাল্টা লড়াই। ম্য়াচও ঝুলিতে পুরে নিয়েছিলেন। এই বয়সেও দুই সন্তানের সামনে সেরিনা প্রমাণ করে দিলেন, তাঁকে হারানো সহজ নয়। কোর্টে নিজেকে নিংড়ে নিয়েছিলেন। সার্ভ, ব্যাক হ্যান্ড আগের মত শক্তিশালী হয়ত নয়। কিন্তু প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য এখনও যে কোর্টে যথেষ্টা আলোড়ন ফেলে দেওয়া টেনিস খেলেন, তা দেখিয়ে দিয়েছেন সেরেনা।

সেরেনা ম্য়াচের পর সাংবাদিকদের মুখোমুখি হননি। কিন্তু উইম্বলডনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'উইম্বলডনের মঞ্চে ফিরতে পারাটা সত্যিই আমার কাছে বিরাট একটা প্রাপ্তি। আমি ফের ফিরতে পারব এমনটা কখনও ভাবিনি। উইম্বলডনের পরিবেশ সত্যিই অসাধারণ ছিল। প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি আমি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Wimbledon (@wimbledon)

২০২২ সালে যুক্তরাষ্ট্র ওপেনে শেষবার গ্র্যান্ডস্লাম খেলতে নেমেছিলেন সেরেনা। এরপর প্রথমবার উইম্বলডনের সিঙ্গলসে খেলতে নামলেন গ্র্যান্ডস্লামে। জয়েন্ট বলছেন, 'সেরেনা এই খেলার কিংবদন্তি। ওর নিজস্ব একটা অরা রয়েছে। এমন একটা মুহূর্তের জন্য় ছোট থেকে স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ হল আমার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Wimbledon (@wimbledon)

এদিকে, উইম্বলডনে নিজের প্রথম রাউন্ডের ম্য়াচে জয় পেয়েছিলেন নোভাক জকোভিচ। তিনি পরের রাউন্ডে আজ খেলতে নামবেন স্তেফোনাস সিৎসিপাস। কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামছেন সার্বিয়ান টেনিস তারকা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Bengal Cricket: আর্থিক...

Read Next

Jayprakash Majumdar Bail: কলকাতা...