Shah Rukh Khan: তিনবারের চ্যাম্পিয়ন দল, তবুও আইপিএলে কেকেআর ফ্র্য়াঞ্চাইজি কিনতেই চাননি শাহরুখ?

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: আইপিএলের অন্যতম জনপ্রিয়ত তিনবারের চ্যাম্পিয়ন এই দলটি যদিও গত দুটো মরশুমে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি।

মুম্বই: আইপিএলের অন্যতম জনপ্রিয়ত দল কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়ন এই দলটি যদিও গত দুটো মরশুমে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। তবুও এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তায় কখনওই ভাঁটা পড়েনি। তার অন্যতম কারণ অবশ্যই দলের মালিক শাহরুখ খান। এবার কিং খানকে নিয়ে এক অজানা গল্প শোনালেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন ললিত মোদি। সেখানেই তিনি জানান যে ক্রিকেটের সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ না থাকা ভারতীয় সিনেমার কিং খান কীভাবে একটা আইপিএল দল কিনে নিয়েছিলেন।

ললিত মোদি বলেন, 'বিসিসিআই সভাপতি হিসেবে আমি শাহরুখ খানকে রাজস্থানের একটি খেলা দেখতে নিয়ে গিয়েছিলাম। সেটি ছিল ভারতের ইতিহাসে রাজস্থানের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যা এসএমএস স্টেডিয়ামে খেলা হয়েছিল। এই স্টেডিয়ামটি আমিই সংস্কার করে তৈরি করেছিলাম। আর এটা আইপিএলের অনেক আগের ঘটনা। তার এক বছর আগের। আমি দেখেছিলাম, তিনি যখন ম্যাচে এলেন, দর্শকরা একেবারে পাগল হয়ে গিয়েছিল। তিনিই সেই ম্যাচের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন।'

শাহরুখের প্রতি মানুষের উন্মাদনা দেখার পরই ললিত মোদির মনে হয়েছিল যে শাহরুখ ভারতে ক্রিকেটের সম্প্রচারে দর্শক টানতে অন্য়তম মুখ হয়ে উঠতে পারেন। ললিত বলেন, 'শাহরুখ ক্রিকেট পছন্দ করতেন না, ক্রিকেট বুঝতেন না এবং ক্রিকেট সম্পর্কে জানতেনও না। তিনি একজন ফুটবল ভক্ত। যখন আমি তাঁকে বললাম, একটি দল কিনতে হবে ও জিততে হবে, তখন তিনি প্রথমে কিছুটা শঙ্কিত ছিলেন। তিনি বলেছিলেন যে ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝেন না। আমি বললাম, ওটা আমার উপর ছেড়ে দিন।'

কয়েক বছর আগে সুস্মিতা সেনের সঙ্গে তাঁর ছবি পোস্ট করা নিয়ে চারিদিকে শোরগোল পরে গিয়েছিল। আদৌ কি বিশ্বসুন্দরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন? প্রায় প্রায় চার বছর পর সুস্মিতার সঙ্গে নিজের সমীকরণ নিয়ে মুখ খুললেন ললিত। বছর চারেক আগে সার্ডিনিয়ায় সুস্মিতার সঙ্গে তাঁর ছুটি কাটানোর ছবি সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। সুস্মিতাকে সেই সময় ‘বেটার হাফ’, অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে উল্লেখ করেছিলেন ললিত। কিন্তু যত দ্রুত ওই খবর ছড়িয়েছিল, ঠিক তত দ্রুতই সম্পর্কের সুতো ছিঁড়ে যাওয়ার খবর সামনে আসে। তবে এতদিন পরে ললিত কিন্তু বলেন যে সুস্মিতা কোনওভাবেই তাঁর ওপর নির্ভরশীল ছিলেন না।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - IPL

Read Previous

Virat Kohli: যুগ বদলায়, সময়...

Read Next

Virat Kohli-Anushka Sharma: আরসিবির...