We currently don't have news in this language. Please choose another language.
Virat Kohli-Anushka Sharma: আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা
বৃন্দাবন: সপ্তাহান্তেই মাত্র দ্বিতীয় দল হিসাবে নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আরসিবির এই জয়ের অন্যতম কারিগর মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। সেই কোহলিই এবার আইপিএল খেতাব জয়ের পর সস্ত্রীক বৃন্দাবনের (Premanand Maharaj) আশ্রমে গেলেন।
আমদাবাদে মায়াবী রাতে ফের একবার ইতিহাস সৃষ্টি করে আইপিএল খেতাব উঠেছে আরসিবিরই (RCB IPL Champion) হাতে। দলের হয়ে গত মরশুমের মতো এ মরশুমেও সর্বাধিক রান করেন বিরাট কোহলি। এমনকী তিনিই আরসিবির হয়ে ফাইনালে সর্বাধিক ৭৫ রানের ইনিংস খেলার পাশাপাশি উইনিং শটটিও মারেন। সেই জয়ের পরে ফের একবার উচ্ছ্বাসে ভাসেন বিরাট। সেই ফাইনাল ম্য়াচ দেখতে অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন। ম্যাচের পরে বিরাট কোহলির সঙ্গে অনুষ্কাকেও উচ্ছ্বসিত দেখায়। ম্যাচের পর তো তাঁদের জয় উদযাপন করতে নাচ করতেও দেখা যায়।
আরও পড়ুন:- বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
তবে এবার নাচ, গান নয়, বিরাটরা ছুটলেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে। মহাতারকা জুটিকে অতীতেও বারংবার প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে বিভিন্ন সময়ে যেতে দেখা গিয়েছে। বারংবার সেই দর্শনের ভিডিও ভাইরাল হয়েছে। এবার ফের একবার সেই মহারাজের আশ্রমেই দেখা গেল 'বিরুষ্কা'-কে। বিরাট ও অনুষ্কার আশ্রমে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁদের নিজেদের গাড়ি থেকে বেরিয়ে খালি পায়ে হেঁটেই প্রেমানন্দ মহারাজের আশ্রমের দিকে যেতে দেখা যায়।
Virat Kohli and Anushka Sharma at Vrindavan. pic.twitter.com/hwlLTJ3Ple
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) June 2, 2026
কোহলি সাদামাটা খাকি রঙের প্যান্ট এবং খয়েরি রংয়ের টি-শার্ট পরেছিলেন। অনুষ্কা একটি বেবি পিঙ্ক রংয়ের কুর্তি এবং গোলাপি রঙের ওড়না মাথায় দিয়েছিলেন। তাঁদের কয়েকজন মহারাজ মিলে স্বাগত জানিয়ে আশ্রমে নিয়ে যান এবং পরবর্তীতে তাঁদের প্রেমানন্দ মহারাজের আর্শীবাদ নিয়ে আশ্রম থেকে বেরিয়ে আসতেও দেখা যায়।
Virat Kohli and Anushka Sharma directly went to Vrindavan after Winning IPL 2026 to take Blessings from Premanand Ji Maharaj. pic.twitter.com/Sx33YS0Gdt
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) June 2, 2026
প্রসঙ্গত উল্লেখ্য, গত বার আইপিএল জয়ের পর আরসিবির বিজয়োল্লাসের সময় পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের প্রাণহানি হয়। এবারে আইপিএল জয়ের পর সরকারিভাবে আরসিবি কোনও বিজয়োল্লাস না করলেও, বেশ কয়েকজন সমর্থক বিভিন্ন জটলা সৃষ্টি করেন বাড়তি ভিড়ে খানিকটা হুড়োহুড়ি এবং ঝামেলাও হয়। তবে এবার কর্ণাটক পুলিশ কিন্তু দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। তাই সেই ঝামেলা বাড়েনি এবং কোনও বড় রকমের ক্ষতিও হয়নি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda