We currently don't have news in this language. Please choose another language.
তারাতলার ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত উদ্ধার ২২ জন, মৃত্যু হয়েছে ৪ জনের, তাঁদের মধ্যে দু'জনের পরিচয় প্রকাশ্যে
তারাতলায় ধ্বংসস্তূপের মধ্যে তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ২২ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে ২ জনের নাম জানা গিয়েছে, কৃষ্ণ চৌধুরী এবং রোহিত চৌধুরী। এই কৃষ্ণ চৌধুরী কলের মিস্ত্রি বলে জানা গিয়েছে।
ভিতরে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের কাছে অক্সিজেন, জল, শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, সেনা এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। গ্যাস কাটার দিয়ে লোহা কেটে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দ্রুততার সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত তারাতলার ধ্বংসস্তূপ থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি ১৮ জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ভিতরে ১২-১৫ জন আটকে থাকার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। রাতেও যাতে উদ্ধারকাজ চালানো যায় তার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে, কারণ ক্রমশ দিনের আলোর পরিমাণ কমে আসছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী