India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: অবশেষে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য। আগামী মাসে ইরানে শেষকৃত্য সম্পন্ন হবে দেশের প্রয়াত সেই শেষকৃত্যে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাল ইরান।

নয়াদিল্লি: অবশেষে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য। আগামী মাসে ইরানে শেষকৃত্য সম্পন্ন হবে দেশের প্রয়াত সর্বোচ্চ শাসকের। সেই শেষকৃত্যে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাল ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মোদিকে আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। ( Ayatollah Ali Khamenei Funeral)

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় মারা যান খামেনেই। ওই হামলার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ নেমে আসে। যুদ্ধের জেরেই এতদিন আয়াতোল্লা খামেনেইকে সমাধিস্থ করা হয়নি। আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির পর এবার তাঁর শেষকৃত্যের প্রস্তুতি শুরু হল ইরানে। আগামী ৪ জুলাই শুরু হবে শেষকৃত্য। সব শেষে দেশের উত্তর-পূর্বের মাশাদে ৯ জুলাই সমাধিস্থ করা হবে আয়াতোল্লা খামেনেইকে। (India-Iran Relations)

আরও পড়ুন: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিজের জন্মস্থান মাশাদেই সমাধিস্থ করা হবে আয়াতোল্লা খামেনেইকে। দেহরানের দক্ষিণের পবিত্র শহর কোমেও বিশেষ রীতিনীতি পালন করা হবে। সেই মতো সরকারি ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মোদিকেও। দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে বিদেশমন্ত্রকের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে খবর। দু’দিন আগে তাদের কাছে সেটি এসে পৌঁছেছিল।

মোদির পাশাপাশি চিন, রাশিয়া, কাতার, ফ্রান্স, পাকিস্তান-সহ অন্য দেশের রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তানের তরফে বিশেষ প্রতিনিধি দল আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবে।

২০১৬ সালের মে মাসে শেষ বার ইরান সফরে গিয়েছিলেন মোদি। সেখানে আয়াতোল্লা খামেনেইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। ইরানের তদানীন্তন প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গেও বৈঠক হয়। ওই ত্রিপাক্ষিক বৈঠকেই চবাহার বন্দর নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের আমন্ত্রণে রুহানিও ভারত সফরে এসেছিলেন। 

আরও পড়ুন: তারাতলায় ধ্বংসস্তূপের ভিতর থেকে আর্তনাদ, লোহার বিম কাটতে হিমশিম অবস্থা, খোলা হল কন্ট্রোল রুম, হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা

২০২৪ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাজানে পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ হয় মোদির। সেবার তিনি পেজেশকিয়ানকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে আয়াতোল্লা খামেইনির শেষকৃত্যে মোদি শামিল হবেন কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়বি। ২০২৪ সালে ইরানের তদানীন্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি যখন হেলিপ্টার দুর্ঘটনায় মারা যান, ভারতের প্রতিনিধি হিসেবে তেহরান গিয়েছিলেন দেশের তদানীন্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। রইসির মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন মোদি। ভারতে একদিনের রাষ্ট্রীয় শোকও পালন করা হয় ২০২৪  সালের ২১ মে। 

আয়াতোল্লা খামেইনির মৃত্য়ুতে সরকারি ভাবে গত ৫ মার্চ শোকপ্রকাশ করে ভারত। বিদেশ সচিব বিক্রম মিস্রী দিল্লিতে ইরানের দূতাবাসে যান এবং কনডোলেন্স বুকে সই করেন।

ইসলামি রীতি অনুযায়ী, মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দেহ সমাধিস্থ করাই নিয়ম। তবে বিশেষ ক্ষেত্রে দেরিতে শেষকৃত্য করা যেতে পারে। আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে কমপক্ষে ২ কোটি মানুষ শামিল হতে পারেন বলে খবর। তেহরান, মাশাদ, কোমে শোভাযাত্রা বেরোবে। ১৯৮৯ সালে ইরানের প্রাক্তন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা রুহোল্লা খোমেইনির মৃত্য়ুতে প্রায় ১ কোটি মানুষের শোভাযাত্রা বেরোয়।

আয়াতোল্লা খামেইনির মৃত্যুতে তাঁর ছেলে মোজতবা আলি খামেনেই ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এখনও পর্যন্ত একবারও জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। আমেরিকা এবং ইজ়রায়েলি গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবাও জখম হন। তিনি কোমায় ছিলেন। তাঁর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোজতবার অঙ্গহানি হয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ইরানের তরফে কিছুই খোলসা করা হয়নি। বাবার শেষকৃত্যে মোজতবাকে দেখা যায় কি না, সেদিকে তাকিয়ে সকলে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Taratala Building Collapse :...

Read Next

তারাতলার...