South 24 Pargana: সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির ভেতরে ভ্যাট তৈরির অভিযোগ, বিক্ষোভে সামিল স্থানীয়রা

Audio Narrative Assistant
Executive Summary
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি টাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ির ভেতরে ভ্যাট তৈরির অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। প্রতিবাদে বাড়িতে জমে থাকা ময়লা নিয়ে গিয়ে তৃণমূল নেতা স্বরূপ মণ্ডলের বাড়ির ভিতরে থাকা ভ্যাটে ফেলে দিয়ে এলেন তাঁরা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি টাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ির ভেতরে ভ্যাট তৈরির অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। প্রতিবাদে বাড়িতে জমে থাকা ময়লা নিয়ে গিয়ে তৃণমূল নেতা স্বরূপ মণ্ডলের বাড়ির ভিতরে থাকা ভ্যাটে ফেলে দিয়ে এলেন তাঁরা। তৃণমূল নেতাকে ঘিরে চোর চোর স্লোগানও দেওয়া হয়। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। স্থানীয়দের একাংশের অভিযোগ, ২০২৩-২৪ অর্থবর্ষের সরকারি বরাদ্দের টাকা খরচ করে নিজের বাড়ির বাগানে ওই ভ্যাট তৈরি করেছেন মথুরাপুর ১ ব্লকের ১০ নম্বর বুথের তৃণমূলের সভাপতি স্বরূপ মণ্ডল। প্রতিবাদে গতকাল তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর পাশপাশি চোর স্লোগান দেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারি টাকায় তৈরি হলেও ডাস্টবিনটি কখনও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খোলা হয়নি। পাশাপাশি আবাসন ও শৌচাগর প্রকল্পেও আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বা তৃণমূল নেতার পক্ষ থেকে কোনও বক্তব্য সামনে আসেনি।

 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

West Bengal Assembly News:...

Read Next

OBC Bill : পেশ হতে চলেছে...