West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ

Audio Narrative Assistant
Executive Summary
West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য। আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ। গুজরাত, উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেও গুন্ডা দমনে কড়া আইন আনছে রাজ্য।

West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য। আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ। গুজরাত, উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেও গুন্ডা দমনে কড়া আইন আনছে রাজ্য। আজ 'দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ' বিল পেশ। ক্ষমতায় এসেই গুন্ডা দমনে কড়া আইন আনার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

বিলে স্পষ্ট বলা হয়েছে, 'সমাজবিরোধী কার্যকলাপ' বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে...সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে। মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে। শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে। কোনও অধিকার বা বৈধ ব্যবসা, বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে। কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে। সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনও অবৈধ কার্যকলাপ, যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC Councillor Arrested:...

Read Next

South 24 Pargana: সরকারি...