We currently don't have news in this language. Please choose another language.
State Budget 2026 : আজ বাজেটে DA নিয়ে বড় ঘোষণা? 'আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ....' যা জানাচ্ছেন DA আন্দোলনকারীরা
কলকাতা : আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বিধানসভায়। বেলা বারোটায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য-শিক্ষা-কর্মসংস্থানে থাকবে কতটা জোর? শিল্পায়নে থাকবে বড় কোনও চমক? সামাজিক সুরক্ষা, কৃষি ও পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ?
সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA নিযে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশায় আশায় বুক বাঁধছেন, সরকারি কর্মীরা। গত ১৮ এপ্রিল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ৬০% DA দেওয়ার ঘোষণা করে মোদি সরকার। এরপরেই আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি দাবি করে, খাতায় কলমে ফারাক ৩৮% হলেও বকেয়া DA নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ।
এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলনে থাকা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক, মলয় মুখোপাধ্যায় বলেন , '' ১ জুন ২০২৬ সালে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডিএ বিষয়ে। তিনি নিজের মুখে বলেছেন, 'বিগত সরকার চিরকুটি যে ডিএ - টা ছুড়ে মেরেছে, সেটা আমরা করব না। আমরা ২২ তারিখ আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। ' বেতন কমিশন গঠন করতে হলে আমাদের ৪২ শতাংশ মহার্ঘ্য ভাতা বাকি আছে। অর্থাৎ ১৮ শতাংশ দিয়েছে, ৪২ শতাংশ বাকি আছে। আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে... ৪২ শতাংশ ডিএ - টাই তিনি ঘোষণা করে দিন ''
এছাড়া বহু সরকারি শিক্ষক ও সরকারি কর্মীও চাইছেন এই বকেয়াপূরণ হোক তাড়াতাড়ি। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে। পাশাপাশি সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই প্রেক্ষাপটে এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে কী ঘোষণা করে শুভেন্দু অধিকারীর সরকার, এখন সেটাই দেখার। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে DA নিয়ে কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে আজ - সোমবার।
আরও পড়ুন : আজকের বাজেটে কী লক্ষ্য? রাজ্যবাসীর কোন কোন প্রত্যাশাপূরণ? যা জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়