We currently don't have news in this language. Please choose another language.
Guest House Demolition: ভেঙে ফেলা হবে টাকির ইছামতির তীরে গড়ে ওঠা ৫৬টি গেস্ট হাউস, অন্যান্য বেআইনি নির্মাণও!
সমীরণ পাল, কলকাতা: টাকিতে ইছামতির গাঁ ঘেসে গড়ে ওঠা একাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিস দিল টাকি পুরসভা। উপযুক্ত নথি দেখাতে না পারায় এই নির্মাণগুলিতে সাঁটিয়ে দেওয়া হল নোটিস। দেওয়া হল এক সপ্তাহ সময়।
ইছামতির তীরে বেআইনি নির্মাণ, ভেঙে দেওয়ার নির্দেশ দিল টাকি পুরসভা
ইছামতির ধারে একের পর এক হোটেল, নদীর গা ঘেঁষেই তৈরি হয়েছে গেস্ট হাউস। অভিযোগ, যার মধ্যে বেশকিছু তৈরি হয়েছে বেআইনিভাবে। এ ছবি, বর্তমানে অন্যতম উইকএন্ড ডেস্টিনেশন, উত্তর ২৪ পরগনার টাকির। এবার সেই বেআইনি নির্মাণগুলিই ভেঙে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। তালিকায় রয়েছে ১৩টি গেস্ট হাউস। যার অধিকাংশ তৈরি হয়েছিল গত ১৫ বছরে, তৃণমূল জমানায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর, ১৫ মে পুর ও নগরোন্নয়ন দফতর নোটিস পাঠায় টাকি পুরসভায়। তাতে বলা হয়, সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
গেস্ট হাউস ভাঙতে ডেডলাইন
সেইমতো ৫৬টি গেস্ট হাউস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নোটিস দেয় টাকি পুরসভা। বাকিরা নথি দেখাতে পারলেও, ১৩টি গেস্ট হাউসের নথি পুরসভায় জমা পড়েনি। এরপরই ১ সপ্তাহ সময় দিয়ে নোটিস দেওয়া হয় এই ১৩টি গেস্ট হাউসকে। টাকি পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলছেন, 'গত মে মাসের ১৫ তারিখ পুর দপ্তর থেকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি হয়। সেইমতো পুরসভা তদন্ত করে ১৭ই জুন তেরোটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নোটিস জারি করেছে।' এর আগে কলকাতা-সহ একাধিক জেলায় বেআইনি নির্মাণ ভাঙতে রাস্তায় নেমেছে বুলডোজার। এবার সেই পথে হাঁটতে চলেছে টাকি পুরসভাও।
মাটি চুরির অভিযোগে এলাকা পরিদর্শন
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগের প্রেক্ষিতে এলাকা পরিদর্শন করলেন বিষ্ণুপুর ২ ব্লকের BLLRO. কেমন ছিল এলাকার ভূমিরূপ? কী ছিল জমির চরিত্র? কালীতলা-আশুতি থানার পুলিশকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখলেন তিনি। সূত্রের খবর, রিপোর্ট তৈরি করে পুলিশকে পাঠাবেন BLLRO। ভূগোল বদলে যাচ্ছে ইতিহাসে! ২০১৭ সালে যেখানে এলাকা সবুজ, ২০২৬-এ সেখানেই দেখা যাচ্ছে বিশাল জলাশয়! ৯ বছরেই বদলে গেছে এলাকার ভূমিরূপ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda