Suvendu Adhikari: '১২৫ দিনের কাজ শুরু, পুলিশে নিয়োগ, মেডিক্যাল কলেজ', পাহাড়ের দাবি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
কার্শিয়াং: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কার্শিয়ঙের অনুষ্ঠান থেকে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভোটে জয়লাভের পর তিনি জানিয়ে দেন, ডবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড়।

কার্শিয়াং: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কার্শিয়ঙের অনুষ্ঠান থেকে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভোটে জয়লাভের পর তিনি জানিয়ে দেন, ডবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড়। এমনকী তিনি এও বলেন, পাহাড়ের দাবি পূর্ণ করব। 

শুভেন্দু অধিকারী বলেন, 'পাহাড়ে সব দলের তরফে সম্বর্ধনা পেয়েছে। সরকারের সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত হবে পাহাড়। ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ পাবে পাহাড়বাসী। জিটিএ-তে নিয়োগ দুর্নীতি হয়েছে, এই সরকারের আমলে দুর্নীতি হবে না। আগামী কয়েক মাসের পুলিশে নিয়োগ হবে। কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ হবে'। 

আগের সরকারকে নিশানা করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'বিরোধীদের ভাঙার কাজ করেছে আগের তৃণমূল সরকার। তোলাবাজি, সিন্ডিকেটরাজ, কাটমানি ছাড়া আর কিছু হয়নি আগের সরকারের আমলে। শুধু পাহাড়ে পর্যটক হয়ে এসেছিলেন আগের সরকারের মুখ্যমন্ত্রী। যা বলব, তাই করব, এটাই আমার অঙ্গীকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন, পাহাড় আমাকে ভোট দেয় না। গোর্খাদের বিরুদ্ধে আগের সরকারের দায়ের করা মিথ্যা মামলা তুলে নেবে বর্তমান সরকার'। 

মুখ্যমন্ত্রী এও আশ্বাস দেন, 'যতদিন চাকরি পাওয়া যাবে না, ততদিন আগের সরকারের যুবসাথীর মতো প্রকল্প হবে, বাজেটে ঘোষণা হবে। আপনাদের টাকা চুরি করেছে দুর্নীতিবাজরা, তাঁদের গ্রেফতার করা হবে। একজনকেও ছাড়া হবে না, না খাব, না খেতে দেব। যারা লুঠ করেছে তাঁদের জেলে পাঠাবে সরকার'। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

সুদীপ 'বিদ্রোহী',...

Read Next

All Party Meeting: অধিবেশনের...