We currently don't have news in this language. Please choose another language.
All Party Meeting: অধিবেশনের আগে বিধানসভার স্পিকারের ডাকে সর্বদলীয় বৈঠক, ডাক পেলেন না কুণাল-শোভনদেব
কলকাতা: আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদল বৈঠক। সেই বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও অভিযোগ, এই বৈঠকে নাকি ডাক পাননি শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ।
আরও পড়ুন: একই জায়গায় আটকে সোনার দাম, সামান্য কমল রুপো
আগামী ১৮ তারিখ থেকে বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। বিজেপি ক্ষমতায় আসার পর এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। যদিও এর আগে একদিনই মাত্র বিধানসভায় অধিবেশন বসেছিল। যেখানে স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর এবার রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে ১৮ তারিখ শুরু হবে বিধানসভার অধিবেশন।
রীতি অনুযায়ী বিধানসভার অধিবেশনের ঠিক আগে একটা সর্বদলীয় বৈঠক ও আরও একটি বৈঠক ডাকা হয়। সর্বদলীয় বৈঠকে ডাকা হয় বিধানসভায় থাকা সব দলকে। অন্যদিকে, কার্যবিবরণী সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় অন্য বৈঠকটিতে। আজ সকাল পর্যন্ত খবর, সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলকেই কিন্তু ডাকা হয়েছে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি সহ একাধিক দল ডাক পেয়েছে। তৃণমূলের পক্ষ থেকে ডাকা হয়েছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক যিনি, তাঁদের। যদিও, এই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়নি কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে।
আরও পড়ুন: মাসে মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগ, তাতেই ১০ কোটি টাকার তহবিল! কীভাবে হবে, জেনে নিন অঙ্কটা
আজ সকালেও কুণাল ঘোষ জানান, তাঁর সঙ্গে কথা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের। যদিও তাঁদের কোনও ভাবেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ, বিধানসভার প্রধান বিরোধী দল হিসাবে যাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাঁদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, বর্তমানে ৬৫ জন বিধায়ক রয়েছেন তাঁদের সঙ্গে। বাকি ১৫ জনকে আলাদা ভাবে আমন্ত্রণ জানানো হল না। গতকাল অর্থাৎ ১৫ তারিখ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, "কোনও খবর পাইনি। মানে কোনও চিঠিও পাইনি"।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ