Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। নন্দীগ্রামের জনকল্যাণ শিবিরে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। নন্দীগ্রামের জনকল্যাণ শিবিরে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বলেন, '১২ বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করার রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। এই মাইলস্টোনের জন্য তাঁকে সম্মান জানিয়ে বেশ কিছু কর্মসূচি নিয়েছি। ১৫, ১৬, ১৭ জুন প্রায় ১১০০ স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে।' 

এদিনের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্যে আরও বেশি করে শিল্পায়নের মাধ্যমে অধিক কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে।' চাকরি দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'যে চাকরি দুর্নীতি হয়েছে, তাকে অতীত বলে ভেবে নিন। যাঁরা চাকরির পরীক্ষায় বসবেন, তাঁরা OMR-এর কার্বন কপি বাড়ি আনতে পারবেন। আগে মৌখিক পরীক্ষায় নম্বর বেশি ছিল। আমরা মৌখিকের নম্বর কমিয়ে অ্যাকাডেমিক্সে নম্বর বাড়াব'।

এদিকে, নন্দীগ্রামে জনকল্যাণ শিবির পরিদর্শন করে গেলেন মুখ্যমন্ত্রী। তারপরই নাম নথিভূক্তিকরণের জন্য সাধারণ মানুষের ঢল।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Alart: বর্ষার...

Read Next

Sudip Banerjee: 'করতালি দিয়ে...