Suvendu Adhikari : পুরসভার অনুষ্ঠানে হাসিমুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূর, কাজরি বললেন...

Audio Narrative Assistant
Executive Summary
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে পুরভোটের ঘোষণা করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় ভোট করানো হবে বলে জানালেন শুভেন্দু অধিকারী।  ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে পুরভোটের দামামা বাজিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে পুরভোটের ঘোষণা করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় ভোট করানো হবে বলে জানালেন শুভেন্দু অধিকারী। 

ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে পুরভোটের দামামা বাজিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

আগেই পদত্য়াগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বসানো হয়েছে প্রশাসক। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া-সহ যেখানে যেখানে প্রশাসক রয়েছে, প্রত্যেক পুরসভায় দ্রুত ভোট করানো হবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, "যেহেতু একটি অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পুরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে ৩ দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন, তাঁরা সে কাজ করতে পারেননি। আগামী ৬ মাস অর্থাৎ ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে, নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য।"

সোমবার কলকাতা পুরসভার অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে কার্যত ঘিরে রাখেন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। নতুন মুখ্য়মন্ত্রীকে সামনে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন তাঁরা প্রতেকেই। হাসিমুখে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ ও বিদায়ী তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়কে। 

কাজরি বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রথম কোনও মুখ্যমন্ত্রী কর্পোরেশনে আসছেন। কর্পোরেশনের ইতিহাসে এটা প্রথম। ভাল লাগছে যে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদেরও মতামত নেওয়া হচ্ছে। বিরোধীদের মতামত নেওয়া হচ্ছে এবং বিরোধীদের কাজে ডাকা হচ্ছে একসঙ্গে।"

শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা গেল সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা, জাভেদ খানদের। যাঁরা প্রত্য়েকেই বিদায়ী পুরবোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন, "কলকাতা কর্পোরেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন। এটা অন্তত বিগত ১৫ বছর-২০ বছরে এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশনে এসেছেন এমনটা হয়নি। সেই কারণে ইতিবাচক দিক ভেবে উপস্থিত হয়েছি। আমাকে ডাকা হয়েছে, জানানো হয়েছে।"

একসময় যাঁদের সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত, সেই দেবাশিস কুমার, জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়দেরও দেখা গেল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে। কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর সৌরভ বসু বলেন, "এখানে আমরা আমন্ত্রণ পেয়েছি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন। তিনি কর্পোরেশন নিয়ে কী বার্তা দেন সেটা শোনার জন্য আসা।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "MLA-দের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি। বাকি সবাইকে দেখতে পেলাম। প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি। আমাদের দলের লোক মীনাদেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। যাঁরা আসবেন মূল স্রোতে থাকবেন। যাঁরা আসবেন না, তাঁরা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনও ক্ষতি হবে না। আপনারা নিজেরাই লাইনচ্য়ুত হয়ে যাবেন।"

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কলকাতা পুরসভার তরফে আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসূচির।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Hooghly: চাকরি দেওয়ার...

Read Next

Vaibhav Sooryavanshi: ট্রেনিংয়ে...