We currently don't have news in this language. Please choose another language.
Vaibhav Sooryavanshi: ট্রেনিংয়ে আট ঘণ্টা টানা ৬০০ বল নেটে নকিং, কীভাবে এত বিস্ফোরক ব্যাটার হয়ে উঠেছে বৈভব?
মুম্বই: দুটাে আইপিএল (IPL) মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছে সে। ভারতীয় এ দলের হয়ে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও (U19 World Cup) ব্য়াট হাতে জ্বলে উঠেছে সে। এরপরই জাতীয় দলেও ডাক চলে এসেছে। ইংল্য়ান্ড ও আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে বৈভবকে। গত আইপিএলে মরশুমে ৭৭৬ রান করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছে। কীভাবে এত ঝোড়ো ব্যাটিং করেছে বৈভব সূর্যবংশী? PTI-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাটনায় অ্যাকাডেমিতে আট বছর বয়স থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া কোচ মণীশ ওঝা এই তরুণের যাত্রা ও তার পরিবারের ত্যাগের কথা তুলে ধরেছেন। মণীশ ওঝা জানিয়েছেন যে বৈভব প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করত এবং নিয়মিত প্রায় ১০০ ওভার মোকাবিলা করত।
খুব অল্প বয়স থেকেই বৈভব কতটা অনুশীলন করত সে বিষয়ে বলতে গিয়ে ওঝা বলেন, 'দেখুন, আমরা বল গুনতাম না, সে কত বল খেলেছে, তবে আমি আপনাদের একটি ন্যূনতম ধারণা দিতে পারি। ৬০০টিরও বেশি বল খেলত বৈভব প্রত্যেক দিন। আর আমি এই বিষয় নিজেই নিশ্চিত বলতে পারছি কারণ, প্রায় ২০০-৩০০ বল আমি নিজে একাই তাকে থ্রোডাউন দিতাম। আর যখন আমি ক্লান্ত হয়ে যেতাম, তখন অন্য সাপোর্ট স্টাফরা আমাকে সাহায্য করত।'
মণীশ ওঝা আরও বলেন, 'এর মধ্যে নেট সেশনের ডেলিভারি, থ্রোডাউন এবং কখনও কখনও সে বোলিং মেশিনের মুখোমুখি হতো। এই অনুশীলন সকাল ৭:৩০-এ শুরু হতো এবং চলত বিকেল ৪টা পর্যন্ত।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda