Suvendu Adhikari: অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সরকার বদলাতেই, এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে তথ্য দিয়ে জানিয়েছেন, এবার ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%। বছরের তুলনায় কলেজে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৩৬৪ জন বেশি পডুয়া।                                                      X হ্যান্ডলে শুভেন্দু অধিকারী লিখেছেন, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ২০২৬-২৭'-এর মাধ্যমে প্রথম পর্যায়ে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের অভিনন্দন।

কলকাতা: সরকার বদলাতেই, এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে তথ্য দিয়ে জানিয়েছেন, এবার ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%। গত বছরের তুলনায় কলেজে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৩৬৪ জন বেশি পডুয়া।                                                     

X হ্যান্ডলে শুভেন্দু অধিকারী লিখেছেন, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ২০২৬-২৭'-এর মাধ্যমে প্রথম পর্যায়ে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের অভিনন্দন। প্রথম পর্যায়ে ভর্তি হয়েছে, ৩ লক্ষ ৮ হাজার ৭৯৩ জন পড়ুয়া।  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ২ লক্ষ ৫৭ হাজার ৪২৯। আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার ছাত্রীদের ভর্তির হার ২৬.৪৫% বৃদ্ধি পেয়েছে।                                      

আগামী ৭ জুলাই থেকে ক্লাস শুরু হবে। যেসব ছাত্রছাত্রী প্রথম পর্যায়ে সুযোগ পায়নি, তাদের পোর্টালের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ভর্তিও শুরু হবে ৭ জুলাই। 

ড্রপ আউটে কমাতে রাজ্য বাজেটে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাজ্য বাজেটে। এর জন্যই কি বাড়ল ছাত্রীর সংখ্যা?                       

 

                                                                                                                    

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Alert: দিনভর দফায়...

Read Next

Shyama Prasad Mukherjee:...