We currently don't have news in this language. Please choose another language.
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য কমার সম্ভাবনা থাকলেও দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। চলতি সপ্তাহে পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ধসের আশঙ্কা, বাড়বে নদীর জলস্তরও। দেশের ২৫টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা। ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্রে রেড অ্যালার্ট। মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে চার তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৬। আজও মুম্বই, নবি মুম্বই, পালঘর, ঠানেতে প্রবল বৃষ্টির পূর্বাভাস।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী