We currently don't have news in this language. Please choose another language.
Suvendu Adhikari: 'আর জি করের বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কান্নায় ভাঙলেন অভয়ার মা
কলকাতা: বছর দুয়েক আগের সেই নারকীয় কাণ্ড! গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। মঙ্গলবার বিধানসভায় সেই ঘটনা নিয়েই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সব হিসাব হবে, কোনও ছাড় নয়। দুর্নীতি অপশাসন থেকে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। নতুন আইন আনার ভাবনায় সরকার। বার্তা দিলেন আর জি করের বিচারের। মুখ্যমন্ত্রীর মুখে আর জি করের প্রসঙ্গ শুনে বিধানসভায় কান্নায় ভাঙলেন অভয়ার মা।
বিধানসভায় এদিন জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা ২টি কমিশন তৈরি করেছি, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। মহিলাদের উপর যত অত্যাচার, তার বিচারে কমিশন তৈরি করেছি। আর জি করের বিচার হবে, অভয়ার বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে। ৩ জন IPS-কে সাসপেন্ড করেছি, বাকি যা আছে, পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুরহাটের আদিবাসী কন্যার পরিবার বিচার পাবে। কামদুনি, হাঁসখালি, কসবা ল' কলেজ-জিরো টলারেন্স নীতি নেওয়া হবে'।
রাজ্যে সরকার বদলের পর নতুন করে খোলা হয়েছে 'আর জি কর ফাইলস'। এই ঘটনায় মাসখানেক আগে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ ৩ IPS-কে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর আর জি কর-কাণ্ডে CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন IPS ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত। রেকর্ড করা হল সাসপেন্ডেড ২ পুলিশ অফিসারের বয়ান । একই ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়। যদিও গরহাজির ছিলেন তিনি।
এর আগে পানিহাটি শ্মশানে যান CBI-এর বিশেষ তদন্তকারী দলের ৪ সদস্য। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ করে CBI।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে