Suvendu Adhikari : "বড় অ্যাকশন হবে, কাল আমি নিজে ঘটনাস্থলে যাব", মন্তব্য মুখ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন' এর ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন এবার অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

ABP Ananda LIVE : বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন' এর ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন এবার অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আরজিকরে ধর্ষণ ও খুনের ঘটনায় নিজের মেয়েকে হারিয়েছিলেন রত্না দেবনাথ। এবার বারুইপুরের ঘটনায় মুখ খুললেন তিনি। বললেন, খুবই খারাপ লাগার একটা অনুভূতি , মানে কী বলব, মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে। চেতনার বিকাশ হচ্ছে না। মানুষ এত নীচের দিকে, একজন কিশোরী বলতে পারি আমরা, তার সঙ্গে এইরকম ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের সরকার, যিনি মাত্র দুই মাস এসেছেন, আমি বলব এগুলি শক্তহাতে দমন করতে। ..কেন হবে ? এরকম সব অপরাধি যারা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্তভার বহন করবে। যিনি এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন (মমতা বন্দ্যোপাধ্যায়- পূর্বতন সরকার), তাঁর আমলে যে দুর্নীতি হয়েছে, এটা তারই ফল।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Amit Shah : শ্যামাপ্রসাদ...

Read Next

Sushmita Roy: 'অনেকেই চাননি...