Tapas Roy: 'টাটকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আগামিকাল বৈঠকে বসবে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিগোষ্ঠী। সেই বৈঠকে উঠতে পারে একাধিক প্রসঙ্গ। এর মধ্যে থাকতে পারে সিঙ্গুর ও নন্দীগ্রাম প্রসঙ্গও।

কলকাতা: আগামিকাল বৈঠকে বসবে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিগোষ্ঠী। সেই বৈঠকে উঠতে পারে একাধিক প্রসঙ্গ। এর মধ্যে থাকতে পারে সিঙ্গুর ও নন্দীগ্রাম প্রসঙ্গও। তার আগেই শিল্পমন্ত্রী তাপস রায় বললেন, সিঙ্গুরে টাটারা ফিরবে। তিনি বলেন, "আমরা এমন কিছু করব না, যাতে কৃষকদের কাঁদতে হয়। এমন কিছু করব না, যাতে রাজ্য থেকে শিল্প চলে যায়।"

আরও পড়ুন: নতুন Elantra আরও বিলাসবহুল, তবু ভারতে আসার সম্ভাবনা কম!

এদিন শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, "মিটিংয়ে বসি, দেখতে হবে কী হচ্ছে। আগামিকাল মন্ত্রিগোষ্ঠীর প্রথম সভা রয়েছে। কোনও কিছুই তো ছিল না। সেগুলো তো করতে হবে। আজকের দিনে পশ্চিমবঙ্গের মানুষ ঠকে শিখেছেন শিল্পের প্রয়োজনীয়তা। সিঙ্গুর কোটি কোটি মানুষের চোখ খুলে দিয়েছে।"

সিঙ্গুর ও নন্দীগ্রাম নিয়েও এদিন মুখ খোলেন তিনি। তাপস রায় বলেন, "সিঙ্গুর, নন্দীগ্রামের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। কেন হবে? তার থেকে বড় কথা, ক্ষমতায় যাওয়ার জন্য, সাময়িক পপুলার হওয়ার জন্য কোনও এক বিশেষ রাজনৈতিক দল বা তাদের সরকার এই সব করেছিল। কিন্তু ১৫ বছরে না কৃষি, না শিল্প; কিছুই করল না। না সিঙ্গুরে, না অন্যত্র।"

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়

রাজ্যের একাধিক স্পেশাল ইকোনমিক জোন আছে। সেগুলোর কী অবস্থা, সেটা নিয়েও আলোচনা হবে মন্ত্রিসভার বৈঠকে, জানালেন শিল্পমন্ত্রী। তাপস রায় বলেন, "ইনসেনটিভ দিতে হবে। সব প্রতিবেশী রাজ্যই ইনসেনটিভ দিচ্ছে। আর সেই সব তো আমরাও জানি। সেই সব নিয়েও আলোচনা করতে হবে। স্পেশাল ইকোনমিক জোন যে গুলো ছিল, দেখতে হবে কী অবস্থায় রয়েছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Viral News: বন্ধুকে ২৮...

Read Next

Raiganj News: রায়গঞ্জে...