We currently don't have news in this language. Please choose another language.
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
নয়াদিল্লি: ছোটবেলার বন্ধুর নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে দিলেন ১৯ বছরের তরুণ। কয়েক হাজার বা কয়েক লক্ষ নয়, মোট ২৮ কোটি টাকা বন্ধুর নামে উইল করে দিলেন তিনি। সম্পত্তির তালিকায় রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ফিক্সড ডিপোজিট। ডিভোর্স এবং পুনর্বিবাহের পর মা-বাবা যা কিছু দিয়েছিলেন, সবই বন্ধুর নামে লিখে দিলেন ওই তরুণ। (Chinese Student Laves Fortune to Friend)
চিনের শাংহাই থেকে এই ঘটনা সামনে এসেছে। ওই তরুণের নাম গোপন রাখা হয়েছে। তবে তাঁর পদবী Li. নিজের ২০ মিলিয়ন ইউয়ান তিনি ছোটবেলার বন্ধুর নামে লিখে দিয়েছেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৮ কোটি টাকা। রীতিমতো নোটারাইজ় করে উইল তৈরি করে ফেলেছেন ওই তরুণ। সেই নিয়ে জোর চর্চা চিনে। (Viral News)
বাল্যবন্ধুর নামে সম্পত্তি লিখে দেওয়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করে Li জানিয়েছেন, এর পিছনে ব্যক্তিগত এবং প্র্যাকটিক্যাল কারণ রয়েছে। খেলাধুলোর সঙ্গে যুক্ত Li. তিনি জানিয়েছেন, নিজের সম্পত্তি বিশ্বস্ত কারও হাতে রাখতে চান তিনি, যাতে নিরাপদ থাকে এবং তাঁর যদি কিছু হয়, তাহলে যেন কোনও প্রিয়জনই ওই সম্পত্তি ভোগ করতে পারেন।
Li জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তাঁর মা-বাবা দু’জনই পুনর্বিবাহ করেছেন। কিন্তু মায়ের নতুন স্বামী এবং বাবার নতুন স্ত্রীকে তাঁর আপনজন নন। বরং অচেনা মানুষ। তাঁঁদের নিজের সম্পত্তি ভোগ করতে দিতে চান না তিনি।বরং এত বছর ধরে যে বন্ধু তাঁর পাশে থেকেছেন, সুখ-দুঃখে তাঁকে সামলেছেন, তাঁর সমৃদ্ধি হলে শান্তি পাবেন।
চিনের উত্তরাধিকার আইন অনুযায়ী, Li যেহেতু অবিবাহিত, তাঁর কোনও সন্তানাদিও নেই, সেক্ষেত্রে তাঁর কিছু হলে মা-বাবাই সম্পত্তির মালিক হবেন। কিন্তু কেউ যদি সম্পূর্ণ সজ্ঞানে, নিজের ইচ্ছেয় পরিবারের বাইরের কারও নামে সম্পত্তি উইল করে যান, তাও চিনা আইনে অনুমোদিত। সেই মতো নিজের উইল রেজিস্টার করিয়েছেন Li. এক্ষেত্রে Li-র কিছু হলে ৬০ দিনের মধ্যে সম্পত্তির উপর মালিকানা দাবি করতে হবে তাঁর বন্ধুকে। অন্যথায় সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে।
এই ঘটনায় Li-র মানসিক অবস্থা নিয়েও চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, মা-বাবার ব্যবহারে আহত হয়েই এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। পরিবারের লোকজনের থেকে বন্ধুকেই হয়ত বেশি কাছের মনে হয়েছে তাঁর। সেই সঙ্গে আরও একটি বিষয় নিয়ে চর্চা হয়েছে। সেটি হল, চিনে কমবয়সিদের মধ্যে উইল তৈরির প্রবণতা বৃদ্ধি। China Will Registration Centre-এর পরিসংখ্যান বলছে, ১৯৮০, ১৯৯০ এবং ২০০০ সালের আশেপাশে জন্মগ্রহণকারীদের মধ্যে উইল তৈরির প্রবণতা বাড়ছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ