Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?

Audio Narrative Assistant
Executive Summary
মা তারার একটিবার দর্শন পেলেই জীবন যেন সার্থক... এমনটাই মনে করেন বহু সাধারণ মানুষ। তারাপীঠে প্রতিদিন বহু ভক্তদের ভিড় দেখা যায়।

মা তারার একটিবার দর্শন পেলেই জীবন যেন সার্থক... এমনটাই মনে করেন বহু সাধারণ মানুষ। তারাপীঠে প্রতিদিন বহু ভক্তদের ভিড় দেখা যায়। আর কালীপুজোর সময় তো তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ে। এছাড়া সারাবছরই সপ্তাহের দুটো দিন, মঙ্গল ও শনিতে তারাপীঠের ভিড় তুলনামূলক বেশি হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে মায়ের পুজো দেন। তারাপীঠে গেলে বেশ কিছু নিয়ম মানতে হত এতদিন। এবার তাতেই বদল আসতে চলেছে। রাজ্যে পালাবদলের পর নানা জায়গায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এবার বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই, তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনেও আসতে চলেছে নয়া নিয়ম। আসলে বিজেপি জমানায় এবার তারাপীঠ মন্দিরের ১৫ বছরের পুরনো কমিটি ভেঙে ফেলা হয়েছে। তার বদলে তৈরি হয়েছে নতুন কমিটি। যে কমিটির সভাপতি বিধানসভা নির্বাচনে হাসনের বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়। আর মন্দির কমিটির নতুন সম্পাদক হলেন মন্দিরের মুখ্য সেবায়েত পুলক চট্টোপাধ্যায়। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Mamata Banerjee : এবার ২১...

Read Next

Mamata Banerjee FB LIVE: মমতার...