Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...

Audio Narrative Assistant
Executive Summary
রাজ্যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই ভাঙতে শুরু করে তৃণমূল। সেই সময় হাতে গোনা যে কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যতজন ছিলেন, তাঁদের মধ্যেই বিভিন্ন জনকে নানা দায়িত্ব দেওয়া হয়। কিন্তু, একে একে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েন।

রাজ্যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই ভাঙতে শুরু করে তৃণমূল। সেই সময় হাতে গোনা যে কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যতজন ছিলেন, তাঁদের মধ্যেই বিভিন্ন জনকে নানা দায়িত্ব দেওয়া হয়। কিন্তু, একে একে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েন। এই তালিকায় নবতম সংযোজন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বিকেল ৪.৩০ নাগাদ ফেসবুক লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক অভিযোগ, বার্তা দেন। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন, ২ কোটি ৪৬ লক্ষ প্রায়। আজকে প্রায় দেড় কোটির উপর মা-বোনেদের নাম কেটে দিয়েছে শুনেছি। তাঁরা আজ হাহাকার করছে। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানিনা। মিড ডে মিল- এ হেল্পার, যারা কাজ করতেন তাঁরাও আজ হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই।'  

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Tarapith Mandir: সরকার বদল...

Read Next

E20 Petrol: ইথানল মিশ্রিত...