We currently don't have news in this language. Please choose another language.
Taratala Building Collapsed: তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, মালিকপক্ষের বিরুদ্ধে FIR, পুলিশের হাতে 'বেআইনি নির্মাণ' নিয়ে চাঞ্চল্যকর তথ্য
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : তারাতলায় গোডাউন ভেঙে মৃত্যু, মালিকপক্ষের বিরুদ্ধে FIR দায়ের। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে দায়ের হচ্ছে FIR. পুলিশের হাতে এসেছে তারাতলার ওই নির্মাণের প্ল্যান, ম্যাপ সংক্রান্ত নথি। প্ল্যানে কাদের অনুমোদন? সেই নামের তালিকাও পুলিশের হাতে। পুরসভার আধিকারিকদের নামের তালিকা নিয়ে এগোবে তদন্ত।
তারাতলার ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদেরই একজনের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গোডাউনের মাইলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লালবাজার। ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়েছেন লালবাজারের হোমিসাইড শাখা এবং গোয়েন্দা বিভাগের অন্যান্য বিশেষ শাখার আধিকারিকরা। লালবাজারের তরফে বলা হয়েছে, গোডাউন তৈরির যে প্ল্যান ও ম্যাপ সেই সংক্রান্ত নথি ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসে গিয়েছে। এই নির্মাণ তৈরিতে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। কীভাবে কলকাতা পুরসভা এমন একটি নির্মাণ তৈরিতে অনুমোদন দিল, কোন ব্যক্তিরা সেই অনুমোদনের পিছনে ছিলেন, যাঁদের জন্য এরকম বেআইনি একটি নির্মাণ তৈরি হচ্ছিল এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটল, তার একটি তালিকা তৈরি করে তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া লালবাজারের তরফে শুরু হয়েছে ইতিমধ্যেই। যাঁদের নাম পাওয়া যাবে তাঁদের সকলকে তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী