We currently don't have news in this language. Please choose another language.
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, বাড়ছে মৃতের সংখ্যা। তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত ১৮। তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। গ্রেফতার সুপারভাইজার ও দু'জন লেবার সাপ্লায়ার। মূল অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাঁদেরও গ্রেফতার করা হবে, জানাল পুলিশ। তারাতলায় বিপর্যয়, ধৃত ৩। তারাতলার ওই গোডাউন বেআইনি নয়, দাবি প্রাক্তন মেয়রের। 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়'। 'পুরসভার অনুমোদন নিয়েই তৈরি হচ্ছিল গোডাউন'। 'কী মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছিল সেটা আমার দেখার কথা নয়'। বললেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
পড়ুন আরও খবর - কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, সঙ্গে ঘন ঘন বজ্রপাত। দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি। আগামী ২-৩ ঘণ্টার জন্য হাওড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে লাল সতর্কতা। আগামী ২-৩ ঘণ্টার জন্য পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda