RG Kar Update: আরজি কর কাণ্ডে বড় আপডেট! রিপোর্ট জমা করল সিবিআই, কিন্তু বিচারপতিরা...

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রাজ্যে পালাবদলের পরই, আরজি কর মামলা (RG Kar) যেন নতুন মোড় দিয়েছে। ইতিমধ্যেই ফের জোরকদমে শুরু হয়েছে তদন্ত। আর এবার, আজ বৃহস্পতিবার আর জি করকাণ্ডে রিপোর্ট জমা সিবিআই।

কলকাতা: রাজ্যে পালাবদলের পরই, আরজি কর মামলা (RG Kar) যেন নতুন মোড় দিয়েছে। ইতিমধ্যেই ফের জোরকদমে শুরু হয়েছে তদন্ত। আর এবার, আজ বৃহস্পতিবার আর জি করকাণ্ডে রিপোর্ট জমা সিবিআই। এর আগে, ২১ মে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ অনুযায়ী, আজ আদালতে রিপোর্ট জমা করল সিবিআই। তদন্তকারী সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, আদালতের নির্দেশে ৩ সদস্যের সিট গঠন করা হয়েছে।

আরজি কর কাণ্ডে রিপোর্ট জমা করল সিবিআই

আজ আর জি করকাণ্ডে রিপোর্ট জমা দেওয়ার পরে, বিচারপতি শম্পা সরকার বলেন, 'সিবিআইকে তদন্ত হস্তান্তরে দেরি করা হয়েছে। তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী? এটাও তো একটা অপরাধ।' এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'চার্জশিট দাখিল করার পরে, ১ বছর ৭ মাস কেটে গিয়েছে। পরিবারের কি অভিযোগ আছে? কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে কিনা সিবিআইকে খুঁজে বের করতে হবে।'

অন্যদিকে CBI-এর তরফ থেকে সওয়াল করা হয়েছে যে, 'একাধিকবার সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে, পরিবারের সব বক্তব্য শুনে উত্তর দেওয়া হয়েছে'। এরপরে বিচারপতি শম্পা সরকার প্রশ্ন করেন, 'সিবিআই বলছে মায়ের বক্তব্য নিয়েছেন, সেটা কোথায়'। উত্তরে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, 'আমরা তাঁর বক্তব্য লিখে রেখেছি।' 'এই মামলায় সিবিআই গা ছাড়া মনোভাব দেখাচ্ছে,' মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তিনি আরও বলেন, 'হয় রাজ্য বলুক যে তারা ন্যায়বিচার দিতে ব্যর্থ, আর না হয় বলুক যে তথ্য প্রমাণ নষ্টের জন্য কেউ দায়ী নয়। চার্জশিট দাখিলের পর ১ বছর ৭ মাস কেটে গিয়েছে। তদন্ত কবে শেষ হবে?'

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও বলেন, 'তাহলে এই মামলা আমরা সিবিআইয়ের হাত থেকে নিয়ে নিচ্ছি। নির্দেশ নামায় এটাও লিখব যে সিবিআইয়ের আধিকারিকরা হাইকোর্টের ঊর্ধ্বে। তাঁরা আদালতের নির্দেশ বুঝতে ব্যর্থ হয়েছে, তারা উপযুক্ত তদন্ত করতে ব্যর্থ হয়েছে। এরপরে বিচারপতি শম্পা সরকার বলেন, 'আমাদের নির্দেশের মানেই ছিল যে সিবিআইয়ের আগের তদন্তকারী অফিসারদের থেকে মামলা সরিয়ে নতুন গঠিত সিটকে দেওয়া। সেটাই আপনারা বুঝতে পারছেন না? আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি এত সহানুভূতিশীল?' 'সিবিআই না পারলে মামলা সিআইডি কে দিয়ে দেওয়া হোক', সওয়াল পরিবারের।

এরপরে, বিচারপতি শম্পা সরকার বলেন, 'আমরা সিবিআইয়ের আধিকারিকদের প্রতি আস্থা রাখছি, আশা করছি তারা সঠিক তদন্ত করবে।' এদিন আদালত নির্দেশ দিয়েছে, পুরনো কোনও তদন্তকারী আধিকারিক নবগঠিত সিট-এ থাকবেন না। পরবর্তী পর্যায়ের তদন্তের জন্য আরও সময় দিল আদালত, পরবর্তী শুনানি ৬ আগস্ট।

আরও পড়ুন: Kolkata Rain: জলমগ্ন SSKM-এর একাধিক বিভাগ, ভাসছে চিকিৎসার সামগ্রী! বেড থেকে নামতেই পারছেন না রোগীরা

 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Alert: নতুন করে...

Read Next

Taratala News: 'আমি যতদূর...