We currently don't have news in this language. Please choose another language.
TMC Councilor: সকালে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, বিকেলেই জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন TMC কাউন্সিলর
কলকাতা : ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের জামিন। আদালতে গিয়ে অভিযোগ তুলে নিলেন অভিযোগকারীই। সকাল ৮টায় গ্রেফতার হন শামস ইকবাল। এদিকে বিকেল ৪টের আগেই জামিন হয়ে যায় তাঁর। জানা গিয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছিল ফিরহাদ হাকিম ঘনিষ্ঠকে। কিন্তু আদালতেই মামলা প্রত্যাহার হয়ে গিয়েছে বলে খবর। 'নিজেদের মধ্যে আলোচনা করে মিটমাট হয়ে গেছে', ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবালের জামিন নিয়ে দাবি আইনজীবীর।
ববি হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল গ্রেফতার হয়েছিলেন সোমবার ২৯ জুন সকালে। ৭০ লক্ষ টাকার তোলাবাজি মামলায় গ্রেফতার হন এই শামস ইকবাল। ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় শামস ইকবালকে ঘিরে ছিল বাইকবাহিনী। এমনকী আদালত চত্বরেও ববি হাকিম ঘনিষ্ঠ শামস ইকবালকে ঘিরে ছিল তাঁর অনুগামীরা।
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই শামস ইকবাল। তোলাবাজির সঙ্গে অস্ত্র আইনেও শামসের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে বলে খবর। ২০২৩ সালের তোলাবাজি মামলায় গ্রেফতার হন শামস ইকবাল। ব্যবসা করতে হলে টাকা দিতে হবে, এমন হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসক ইকবালের বিরুদ্ধে। এর পাশাপাশি, এই শামস একবালের বিরুদ্ধে রিভলবার অর্থাৎ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা তোলার অভিযোগও উঠেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা, তারাতলা বিপর্যয়েও নাম জড়িয়েছিল এই শামস ইকবালের। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ১৬ জনের। জানা গিয়েছে, ভারতীয় জনতা মজদুর সেলের অভিযোগপত্রে রয়েছে শামস ইকবালের নাম।
গ্যারেজে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি। বারবার বিলাসবহুল বিদেশ সফর। কলকাতা বন্দর এলাকার তৃণমূল নেতা শামস ইকবালের জীবনযাত্রা যেন কোনও রূপালি পর্দার তারকার চেয়ে কম নয়। কিন্তু এই ঝা-চকচকে খোলসের আড়ালেই কি লুকিয়ে ছিল তোলাবাজির অন্ধকার সাম্রাজ্য? সোমবার গার্ডেনরিচ থানার জালে ধরা পড়েছিলেন কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিল। তবে সকালে গ্রেফতার হলেও বিকেলেই জামিন হয়ে যায় তাঁর। অথচ শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ কিন্তু মারাত্মক। ২০২৩ সালের জুন মাসে মেটিয়াবুরুজের বাসিন্দা মহম্মদ শাদাব নামে এক ব্যবসায়ী এবং তাঁর পরিবারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, প্রাণে মারার হুমকি দিয়ে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শামসের বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি, ২০২৩ সালে এই ঘটনা ঘটলেও, রবিবার ২৮ জুন গার্ডেনরিচ থানায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর সোমবার ২৯ জুন সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। এরপর বিকেলে জামিন পেয়ে যান শামস ইকবাল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী