Arms Recovered: তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, আগেও এই ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অস্ত্র

Audio Narrative Assistant
Executive Summary
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : গোসাবার কুমিরমারীতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির পুকুর থেকে দু'টি বড় বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডলের স্বামী তথা কুমিরমারী অঞ্চল তৃনমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে তাঁর বাড়ির পুকুর থেকে দু'টি বড় বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। বৃহস্পতিবার এই অঙ্কন মন্ডলের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : গোসাবার কুমিরমারীতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির পুকুর থেকে দু'টি বড় বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডলের স্বামী তথা কুমিরমারী অঞ্চল তৃনমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে তাঁর বাড়ির পুকুর থেকে দু'টি বড় বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। গত বৃহস্পতিবার এই অঙ্কন মন্ডলের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। ধৃতকে গ্রেফতার করে গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এবার পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির পুকুরে লুকিয়ে রাখা দু'টি ডাবল ব্যারেল বন্দুক ও ৩০টি কার্তুজ উদ্ধার করল পুলিশ। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC Councilor: সকালে জামিন...

Read Next

Suvendu Adhikari: ভিটা-মাটি...