We currently don't have news in this language. Please choose another language.
TMC Councillor Arrested: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। তোলাবাজির মামলায় জালে তৃণমূল নেতা। গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। সূত্রের খবর, পানিহাটি পুরসভার ১৩ নম্বর কাউন্সিলর জয়ন্ত দাস। তাঁর বিরুদ্ধে বারবার তোলাবাজির অভিযোগ উঠেছিল। একাধিক এলাকার মানুষ অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু আগে পুলিশের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়নি।
জয়ন্ত দাসের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। নির্বাচনের পরে এই জয়ন্ত দাসের বাড়িতে কিছু লোক চড়াও হয়েছিলেন। সেই সময় গণ্ডগোল হয়েছিল। বিজেপি কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনায় বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছিলেন। রাজ্যে পালাবদলের পরই জয়ন্ত দাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠে খড়দহ থানার পুলিশ। অবশেষে জয়ন্ত দাসকে গ্রেফতার করা হয়েছে।
শুধু পানিহাটিই নয়, কলকাতাতেও কাউন্সিলর গ্রেফতার। গ্রেফতার কলকাতার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।গ্রেফতার ফিরহাদ ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। ৭০ লক্ষ টাকার তোলাবাজি মামলায় গ্রেফতার শামস ইকবাল। ধৃত শামস ইকবাল ১৩৪নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ২০২৩ সালের তোলাবাজি মামলায় জালে ববি ঘনিষ্ঠ শামস ইকবাল। গার্ডেনরিচ থানার পুলিশের হাতে গ্রেফতার শামস ইকবাল। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই তৃণমূল নেতাদের গ্রেফতারের ছবি উঠে আসছে সাম্প্রতিক সময়ে। হামলা, তোলাবাজি, বাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা। পুলিশ সূত্রে জানা গেছে, মাধবডিহি থানার গোপালপুর গ্রামের বাসিন্দা রাজু রায় গত ২০ জুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। এছাড়াও গ্রেফতার করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা খয়রুল ইসলাম। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে একটি খুনের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই এই খয়রুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার করল পুলিশ।
২ দিন আগেই গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। ধৃত নন্দগোপাল সাউ পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। পুলিশ সূত্রে দাবি, শনিবার বিকেলে সন্দেহের বশে প্রথমে স্থানীয়রা পাকড়াও করে তাঁকে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে দাবি, তল্লাশি চালিয়ে তৃণমূল নেতার বাইকের ডিকি থেকে গাঁজা উদ্ধার করা হয়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়