TMC News : এবার কর্ণাটক থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক

Audio Narrative Assistant
Executive Summary
অর্ণব মুখোপাধ্যায় : এবার গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি থেকে শুরু করে ত্রাণের জিনিসপত্র চুরিতে অভিযুক্ত

অর্ণব মুখোপাধ্যায় : এবার গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি থেকে শুরু করে ত্রাণের জিনিসপত্র চুরিতে অভিযুক্ত রামেন্দু সিংহ রায়।

তাঁর একটি নির্দিষ্ট কলেজ রয়েছে। সেই কলেজ চত্বর থেকে কিছুদিন আগেই সাদা থান থেকে শুরু করে ত্রাণের বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছিল। সেই সময় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে কর্ণাটক থেকে রামেন্দু সিংহ রায়কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল বা পরশু তাঁকে নিয়ে আসা হতে পারে তারকেশ্বরে।

সরকারি ত্রাণ লোপাটের অভিযোগে তৃণমূল নেতা-কর্মীদের ধরপাকড় চলছেই। কারও বাড়ি, কারও গোডাউন, কোথাও আবার তৃণমূলের পার্টি অফিস। রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জায়গা থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও সরকারি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাজ্যে বিজেপির সরকার আসার পরই খুলছে তৃণমূল জমানার ত্রাণ-দুর্নীতির ফাইলস। জেলায় জেলায় গ্রামবাসী ভয় কাটিয়ে ত্রাণ-বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন। আর তাঁদের সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি অভিযানে প্রতিদিনই তৃণমূল নেতাদের বাড়ি, গোডাউন ও পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বিপুল ত্রাণ সামগ্রী। তৃণমূলের একের পর এক নেতা-কর্মীর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগে সরব হচ্ছেন সাধারণ মানুষ। জনরোষের আতঙ্কে অনেকে গা ঢাকা দিচ্ছেন। যদি পুলিশের নাগালের বাইরে যেতে পারছেন না তাঁরা। ধরা পড়ছেন একে একে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Leander On Suvendu: 'আমাদের...

Read Next

TMC News : তৃণমূলের...