We currently don't have news in this language. Please choose another language.
Leander On Suvendu: 'আমাদের মুখ্যমন্ত্রীর ফিটনেস দেখে আমি মুগ্ধ', ম্য়ারাথনে অংশ লিয়েন্ডারের মুখে শুভেন্দু বন্দনা
কলকাতা: রবিবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। তার আগে যোগ দিবসের প্রচারে শুক্রবার 'দৌড় সে ধ্যান' কর্মসূচি পালিত হল কলকাতায়। এবারের স্লোগান - যোগের স্বার্থে একজোট, বাংলার স্বার্থে একজোট। আজ কলকাতা জুড়ে মোট ১১টি প্রান্ত থেকে শুরু হল ম্যারাথন। যে দৌড়ে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (CM Suvendu Adhikari)। এছাড়াও ছিলেন অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ, শঙ্কর ঘোষ। এছাড়াও ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন কিংবদন্তি টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজও। পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রীর ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ গ্র্যান্ডস্লাম জয়ী ভারতীয় টেনিস আইকন।
লিয়েন্ডার বলেন, 'এটা পশ্চিমবঙ্গের জন্য় অনেক বড় একটা উইকেন্ড। আজ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এসেছিলেন সকালে। আমাদের সঙ্গে উনিও ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন। প্রচুর মানুষ অংশ নিয়েছিলেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের মুখ্য়মন্ত্রীর ফিটনেস এতটা উন্নত। আন্তর্জাতিক যোগ দিবস আসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছেন এখানে। আমাদের সঙ্গে রেড রোডে এই যোগদিবস উদযাপনে অংশ নেবেন। তা আমাদের জন্য বিরাট প্রাপ্তি। যোগ-ব্যায়াম, ধ্যান, খেলাধূলো এই তিনটি বিষয় কিন্তু প্রত্যেকের জীবনকে একটা ভালো দিক দেখাবে।'
উল্লেখ্য, কলকাতা পুরসভার সামনে থেকে শুরু করে প্রায় ২ কিলোমিটার রাস্তার এই ম্যারাথন শেষ হবে রাইটার্স বিল্ডিং-এ গিয়ে। এদিন কলকাতা পুরসভার এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক মন্ত্রীদের নিয়ে ম্যারাথনেও যোগ দেন তিনি। আগামীকাল প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক দুই জায়গায় কার্নিভাল আছে। সন্ধে ৮টায় গঙ্গাবক্ষে ৩ হাজার ড্রোন নিয়ে বিশেষ ড্রোনের শো অনুষ্ঠিত হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়