We currently don't have news in this language. Please choose another language.
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
কলকাতা : লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই, শনিবার 'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাহলে কি গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা? এই প্রশ্নে শুরু হয়েছে চাপানউতোর।
কী অভিযোগ ওই যুবকের
যুবকের অভিযোগ, '৯.১১.২০২৪ সালে ডিয়ার লটারিতে ১ কোটি টাকা পাই। সেটা সুশান্ত সরকার জানতে পারে। জানতে পারার পর আমাকে বলল, চল দাদার কাছে চল। টিকিটটা তো ভাঙাবি, ক্যাশ করবি, দাদার কাছে চল। নির্মল ঘোষের কাছে নিয়ে গেছে। সুশান্ত সরকার বলছে, দে দাদাকে টিকিটটা দিয়ে দে। তুই এত টাকা নিয়ে কী করবি, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি যখন দিতে চাইনি, চেল্লামেল্লি করছি, ২ ভাই মিলে খুব মারে সুশান্ত সরকার, প্রশান্ত সরকার।'
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
পার্থ সরকার নামে ওই যুবকের আরও অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেন তৃণমূল বিধায়ক। যুবকের অভিযোগ ঘটনার দিন, 'নির্মল ঘোষ কী করল, সোফার তলা থেকে বন্দুক বের করে, মাথায় ঠেকিয়েছে। বলছে, চেল্লাবিতো তোকে এখনই মেরে দেব, তোল লাশ গায়েব করে দেব। বন্দুক ধরেছে বাঁচাও বাঁচাও করে চেল্লাচ্ছি তখন সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে। বলছে, তোকে এখনই মেরে দেব। তোর লাশ গায়েব করে দেব, রেল লাইনে ফেলে দিয়ে আসব তোর লাশ! তোকে পাওয়া যাবে না। ভেতরের টিকিট পকেটে ছিল ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। বলছে মুখ খুলবি তোকে জানে মেরে দেব।'
যুবকের দাবি, ওই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও শুধুমাত্র হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি। কোনও পদক্ষেপও করা হয়নি। রাজ্যে পালা বদলের পর, খড়দা থানায় নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ, পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস ও হোটেল মালিক সুশান্ত সরকারের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকেও গ্রেফতার করা হয়, বর্তমানে তিনি জেল হেফাজতে। পুলিশ সূত্রে খবর, ধরপাকড় শুরু হতেই এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। তারপর এদিন তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূলের' বৈঠকে হঠাৎ হাজির হন FIR-এ অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাহলে কি গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা? অভিযোগকারী যুবক বলছেন, পুলিশের উপর তাঁর আস্থা রয়েছে। পুলিশ যেন অবিলম্বে নির্মল ঘোষকে গ্রেফতার করেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী