We currently don't have news in this language. Please choose another language.
TMC News: তৃণমূলের কর্ম সমিতির বৈঠকে অভিষেক-কুণালের মধ্যে তীব্র বাদানুবাদ
কলকাতা: তৃণমূলের কর্ম সমিতির বৈঠকে কুণালের চ্যালেঞ্জের মুখে অভিষেক। বৈঠকে অতি দ্রুত সংগঠনের কয়েকটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান কুণাল ঘোষ। 'কুণালের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের কর্ম সমিতির বৈঠকে তীব্র বাদানুবাদ কুনাল ঘোষ বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে তা হলো আজকে সাংগঠনিক রদবদনের জন্য কর্ম সমিতির বৈঠক হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করার পর তিনি বিদ্রোহী সাংসদদের ব্লকে চলে যাবেন এটা ধরে নিয়ে তাকে উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরিয়ে কুনাল ঘোষকে উত্তর কলকাতার তৃণমূল সভাপতি করা হয়। এই সাংগঠনিক রদবদল নিয়ে বৈঠক শেষের পরেই কুনাল ঘোষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত দুজনের মধ্যে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়। তৃণমুল সূত্রে খবর, কুনাল ঘোষ সাংগঠনিক রদবদল সংক্রান্ত কোন একটি বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করুক দল এমনটা দাবি করেন কিন্তু অভিষেক সেই বিষয়টি সম্পর্কে একটি বিলম্বিত ফর্মুলা দেন এবং বলেন সেটা পরে দেখে নেয়া হবে। তখন কুনাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে বলেন লেবু কচলে তেতো করবে না।
এরপরে ই অভিষেক বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন সুমিত রায় সম্পর্কে তুমি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছো। কুনাল সেটা মেনে নিয়ে বলেন একশো শতাংশ বলেছি। কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারব না। তবে আমি তোমার সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করিনি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন যে কুনাল অভিষেক সম্পর্ক eo বিরূপ মন্তব্য করেছেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির চরমে ওঠে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় কে উঠে আসতে হয় কুনাল এবং অভিষেককে শান্ত করতে। দুজনকেই তিনি বলেন এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সূত্রের খবর কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় কেও জানিয়ে দেন যে সুমিত রায় কে সমর্থন জানিয়ে তিনি কোন বিবৃতি দিতে পারবেন না। পরিস্থিতি সামলাতে এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠে আসেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়