We currently don't have news in this language. Please choose another language.
TMC Rebel MPs: পশ্চিমবঙ্গে এবার নতুন রাজনৈতিক দল, তৃণমূলের বিদ্রোহীরা যোগ দিচ্ছেন NCPI-তে, বিজেপি-র শরিক
কলকাতা: শেষ পর্যন্ত খান খানই হয়ে যাচ্ছে তৃণমূল। দলের বিদ্রোহী সাংসদরা বিজেপি-তে যোগ দিচ্ছেন না। তাঁরা যোগ দিচ্ছেন ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-তে। বাঙালি-কেন্দ্রিক দলটি ত্রিপুরা এবং অসমে আগে থেকেই কাজ করছে। বিদ্রোহী তৃণমূল সাংসদরা যুক্ত হওয়ার পর NCPI পশ্চিমবঙ্গেও পা রাখতে চলেছে তারা। (Nationalist Citizens Party of India (NCPI)
তৃণমূলের বিদ্রোহী সাংসদরা NDA-তে সরাসরি যোগ দিতে পারবেন না বলে তত্ত্ব উঠে আসছিল। রবিবার যখন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করছেন তাঁরা, দেখা করতে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে, সেই সময়ও তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা চলছিল। তবে বিকেল গড়িয়ে সন্ধে হতে হতেই স্পষ্ট হয়ে যায় যে, ত্রিপুরার NCPI-তে যোগ দিতে যাচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা।
সবিস্তার আসছে
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda