Morena Train Accident: আগুন-আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, পাশের লাইনে পড়তেই ছুটে এসে চাপা দিল এক্সপ্রেস, মর্মান্তিক দুর্ঘটনা

Audio Narrative Assistant
Executive Summary
মোরেনা: ট্রেনে আগুন লাগার খবরে হুড়োহুড়ি। লাফিয়ে পাশের লাইনে নামতে গিয়েছিলেন যাত্রীরা। সেই সময়ই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল।

মোরেনা: ট্রেনে আগুন লাগার খবরে হুড়োহুড়ি। লাফিয়ে পাশের লাইনে নামতে গিয়েছিলেন যাত্রীরা। সেই সময়ই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। দ্রুত গতিতে ছুটে আসা এক্সপ্রেস ট্রেন চাপা দিয়ে দিল যাত্রীদের। ফের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। প্রথমে জানা যায় চার জন চাপা পড়েছেন ট্রেনের নীচে। তবে সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা। অনেকে আহত হয়েছেন এই ঘটনায়। (Train Accident News)

মধ্যপ্রদেশের মোরেনায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। নর্থ সেন্ট্রাল রেলওয়ের ঝাঁসি ডিভিশনের অন্তর্গত হেতমপুর স্টেশনের কাছাকাছি জায়গায়। ১৯৬৬৫ খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসটি গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল। সেই সময় বিকেল সওয়া ৪টে নাগাদ হল্ট করে যায় ট্রেনটি। (Morena Train Accident)

ট্রেনে আগুন ধরেছে বলে মুখে মুখে চাউর হয়ে যায়। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন অনেকে। যদিও রেল সূত্রে দাবি, যাত্রীদের একাংশ চেন টেনে ট্রেন দাঁড় করান। যাঁরা ট্রেন থেকে লাফ দিয়েছিলেন, সটান পাশের রেললাইনে গিয়ে পড়েন তাঁরা। সেই সময়ই ২০৪২৪ ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেস চাপা দিয়ে দেয়। অনেকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি এখনও। ছিটকে পড়ে অনেকে আহত হয়েছেন বলেও খবর।

আরও পড়ুন: আগুন-আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, পাশের লাইনে পড়তেই ছুটে এসে চাপা দিল এক্সপ্রেস, মর্মান্তিক দুর্ঘটনা

রেলের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকার্য শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। পুলিশ এবং জেলা প্রশাসনের টিম পৌঁছেছে ঘটনাস্থলে। এখনই নির্দিষ্ট ভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে অনেকের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা।

আরও পড়ুন: সব কর্মসূচি বাতিল করে বাড়িতে স্পিকার ওম বিড়লা, আজই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যেতে পারেন, সরগরম দিল্লি

সবিস্তার আসছে

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Trinamool in Parliament:...

Read Next

TMC Rebel MPs: পশ্চিমবঙ্গে...