We currently don't have news in this language. Please choose another language.
Trinamool: 'কালীঘাট'-এর চাপ বাড়িয়ে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে 'ঋতব্রত-তৃণমূল'
কলকাতা: তপসিয়ার ব্যাঙ্কোয়েটে বৈঠকে 'ঋতব্রত-তৃণমূল'। আর এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে 'কালীঘাট-তৃণমূল'-এর। জানা গিয়েছে, কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে এই বৈঠক করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ঋতব্রত-তৃণমূলের ডাকে এই বৈঠকে হাজির হয়েছেন রাসবিহারীর প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার। এ ছাড়াও রয়েছেন অরূপ চক্রবর্তীর মতো একাধিক প্রাক্তন কাউন্সিলরও।
এই বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি নেই। এর আগে নিউটাউনের হোটেলে যে বৈঠক হয়েছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি ছিল না। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলেও তৃণমূলের প্রতীক রয়েছে এই বৈঠকে। বলা যায়, তাদের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ফের বৈঠকে বসেছে ঋতব্রত-তৃণমূল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ